১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৫

সদ্য সংবাদ

ডিজিটাল নিরাপত্তা আইন নাগরিকের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ : টিআইবি

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন বাক ও মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিকের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে খসড়া আইনটি পরিমার্জনের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার টিআইবি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মতামত জানানো হয়। বিজ্ঞপ্তিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মানহানি, প্রতারণা, গুপ্তচরবৃত্তিসহ উদ্ধৃত বিবিধ বিষয়ের অপব্যাখ্যা ও অপব্যবহারের ব্যাপক সুযোগের কারণে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা ...

১৬৪ জন অফিসার নিয়োগ দিবে দুই সরকারি প্রতিষ্ঠান

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ‘কর্মকর্তা (সাধারণ)’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটিতে ১৬৪টি শূন্য পদের বিপরীতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পদ ও পদসংখ্যা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৫৬ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১০৮টি পদে এ নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ...

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির আপিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম এ তথ্য জানান। হাইকোর্ট গত ১৭ জানুয়ারি ওই আদেশ দেন। নির্বাচনের জন্য ঘোষিত তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ...

রোববার ঢাকা আসছেন সুইস প্রেসিডেন্ট

দৈনিক দেশজনতা ডেস্ক:  ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। আগামী ৪ ফেব্রুয়ারি চারদিনের সফরে ঢাকায় আসবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সুইস প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অ্যালেই বারসেট। জানা গেছে, বৈঠক শেষে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে। ...

চীনে গ্যাস বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের লিউপানশুই নগরীর একটি লোহা ও ইস্পাত কারখানায় বুধবার গ্যাস বিষক্রিয়ায় নয়জন মারা গেছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নয়জনের মৃত্যু ও আরো দুইজন আহত হয়। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। শোউগ্যাং শিইচেং লোহা ও ইস্পাত কারখানায় এ ...

উত্তরায় বিকাশ এজেন্ট খুন, ৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় আল আমিন (২৪) নামে এক  বিকাশ এজেন্টকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। ছুরিকাঘাতের পর সঙ্গে থাকা প্রায় ৫ লাখ টাকার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ৫ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক কাওছার আহমেদ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত আল ...

ভিয়েতনামের প্রেসিডেন্ট ঢাকা আসছেন ৪ মার্চ

  দৈনিক দেশজনতা ডেস্ক: তিনদিনের সফরে আগামী ৪ মার্চ ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র বলছে, সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।  পররাষ্ট্র মন্ত্রণালের কর্মকর্তা জানান, সফরে ভিয়েতনামের প্রেসিডেন্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত ...

সবার জন্য পেনশনের ব্যবস্থা করবে সরকার

  নিজস্ব প্রতিবেদক: দেশের সকল নাগরিকের জন্য পেনশন ব্যবস্থা করবে সরকার। আগামী বাজেটে এ বিষয়ে ‘ইউনিভার্সল পেনশন’ ব্যবস্থার রূপরেখা দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে পেনশনভোগীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পরিশোধের পরীক্ষামূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, ‘এখন থেকে আর কাউকে তার পেনশনের হিসাব করা, পেনশন নেয়া -এগুলো চিন্তা-ভাবনা করতে হবে না। ...

দিনের তাপমাত্রা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক: যশোর, নীলফামারী, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও শ্রীমঙ্গলের উপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ কমতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অন্যদিকে দেশের কোথাও-কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে ...

ফুটপাত দখলমুক্তে মাঠে নামছে টাস্কফোর্স

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় রাস্তা, ফুটপাত ও ‘মিডিয়ান’ পরিষ্কার রাখা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স বৃহস্পতিবার থেকে আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্রাশ প্রোগ্রাম চালাবে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কাউন্সিলর প্রধান উপদেষ্টা ও সংরক্ষিত কাউন্সিলর উপদেষ্টার দায়িত্বে থাকবেন। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ...