১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৩০

সদ্য সংবাদ

ডিএনসিসি উপনির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে ইসির আপিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনের তফসিল স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয় বলে তিনি জানান। দৈনিক দেশজনতা /এমএইচ

জনগণের মনে ক্ষোভের সাইক্লোন: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতি নিরাপত্তা বাহিনীর ‘অত্যাচার’ আর বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হতে দেখে জনগণের মধ্যে ক্ষোভের সাইক্লোন বয়ে যাচ্ছে বলে মনে করেন রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়াপল্টনের দলীয় কার্যালায়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই কথা বলেন। গত মঙ্গলবার হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে বিএনপি কর্মীদের হামলার পর পুলিশের অভিযানে দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ...

প্রতিশ্রুতি রাখতে পারলেন না শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পাবলিক পরীক্ষা চলাকালে হলে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তিু তিনি সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন না। বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর ১৫ মিনিটের মধ্যে টিভি ক্যামেরাসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী। সরেজমিনে দেখা যায়, সকালে এসএসসি পরীক্ষা শুরুর অনেক অাগেই কেন্দ্রে অাসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি পরীক্ষার্থীদের ...

জিয়া চ্যারিটেবল মামলার পরবর্তী যুক্তিতর্ক ২৫ ও ২৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। শুরু হওয়া এসএসসি পরীক্ষার কারণে সরকারিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করলে বৃহস্পতিবার পুরানো ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ওইদিন ধার্য করেন। সরকারিপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। চলাচলের সুবিধার জন্য সময়ের আবেদন করা হয়। আদালত তা ...

বিএনপির দুই নেতার জামিনের শুনানি হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির দুই নেতা জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তাদের জামিন বিষয়ে আজ শুনানি হতে পারে। তাদের পক্ষে আদালতে শুনানি করবেন আইনজীবী মো. অজিউল্লাহ। প্রিজনভ্যানে হামলা করে নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জামিন চেয়েছেন তারা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের আগাম জামিন আবেদন আজ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে ...

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে বল

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আজ বুধবার সেই দলে যোগ করা হয়েছে জেইক বলকে। মূলত লিয়াম প্লানকেটের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বলকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। বর্তমানে তারা ক্যানবেরায় রয়েছে। শুক্রবার প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে মানুকা ওভালে ...

৮ ফেব্রুয়ারি আ’লীগ কোনো কর্মসূচি দেবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক: আগামী ৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ওয়েস্টার্ন ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় রংপুর জোনের ১৯টি এবং রাজশাহী জোনের ১৬টি ব্রিজের নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ...

ঝালকাঠিতে কার্গো ডুবি, লাশ উদ্ধার: ১

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় ঘন কুয়াশার কারণে বিষখালী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্ট ভর্তি কার্গো ডুবিতে নিখোঁজ পান্নু হাওলাদার নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিষখালী নদীর মশাবুনিয়া এলাকা থেকে নৌবাহিনীর ডুবুরি দল কার্গোর ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খুলনা নৌবাহিনীর লে. কমান্ডার মোখলেছুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল দুইদিন ধরে উদ্ধার ...

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫১৩

স্পোর্টস ডেস্ক: মাহমুদউল্লাহ রিয়াদ কি ট্রাজিক হিরো? হতে পারেন। তার প্রমাণ তো পাওয়া যায় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। তিনি লড়াকু ৭৬ রানের ইনিংস খেললেও পাশে পাননি কোন সতীর্থকে। ম্যাচও হেরেছে বাংলাদেশ। দলের সবাই যেখানে ব্যর্থ সেখানে সফল এই ৩১ বছর বয়সী অল রাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে সাকিব আল হাসানের ইনজুরির কারণে পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। আর ...

প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হলে পরীক্ষা বাতিল: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না বলেও তিনি জানান। আজ বৃহস্পতিবার ঢাকায় ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এই পরীক্ষা নিরাপদ রাখতে মানুষের পক্ষে যা যা করা সম্ভব, এবার ...