১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৫১

সদ্য সংবাদ

শব্দদূষণ: ঢাকাবাসী কানে কম শুনবে এক তৃতীয়াংশ

স্বাস্থ্য ডেস্ক: রাজধানী ঢাকায় নির্ধারিত মানদণ্ডের চেয়ে গড়ে প্রায় দেড় গুণ বেশি শব্দদূষণ হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, শব্দদূষণের কারণে আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকার মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ কানে কম শুনবে। ঢাকায় শব্দদূষণের মূলে রয়েছে যানবাহন ও হর্নের শব্দ। তবে উচ্চ শব্দে মাইক বা সাউন্ড সিস্টেমে গান বাজানো, টাইলস লাগানো ও ড্রিল মেশিনের কারণেও তীব্র শব্দদূষণ হচ্ছে। ...

বেতনের টাকা চেয়ে সুপ্রিম কোর্টে এসকে সিনহার চিঠি

নিজস্ব প্রতিবেদক: দেড় বছরের মূল বেতনের সমপরিমাণ নগদায়নের টাকা চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত ১৭ ডিসেম্বর স্বাক্ষরিত তার এই চিঠি সম্প্রতি কানাডা থেকে ডাকযোগে সুপ্রিম কোর্ট কার্যালয়ে এসে পৌঁছেছে। চিঠিটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বরাবর পাঠানো হয়েছে। তবে বিচারপতি সিনহাকে নগদায়নের টাকা দেওয়া হবে কি-না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ...

আজ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা জাতীয়করণসহ কয়েকটি দাবিতে আজ মঙ্গলবার থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) পূর্ণদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অষ্টম দিনের মতো আমরণ অনশন করেছেন। টানা এই কর্মসূচির পাশেই জাতীয়করণের দাবিতে গতকাল প্রতীকী অনশন ...

ত্রিদেশীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। তাই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি অনেকটা নিজেদের ঝালিয়ে নেওয়ার। এমন ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়। সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও বিটিভি। জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়ে জায়গা ...

মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশি নারীকে যৌন হয়রানি

দৈনিক দেশজনতা ডেস্ক: কলকাতা থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে এক বাংলাদেশি নারীর ওপর যৌন হামলার অভিযোগ পাওয়া গেছে। মৈত্রী ট্রেনটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক বিএসএফ সদস্যের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। খবর বিবিসি বাংলা। পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার সকালে কলকাতা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে মৈত্রী এক্সপ্রেস রওনা হয়। কিছুক্ষণ পরেই ওই নারী ...

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের মবশ্বির মিয়ার ছেলে ওয়াহিদুর রহমান (২২) ও টিভি হাসপাতাল এলাকার মৃত এরশাদ আলীর ছেলে ইউসুফ আলী (৪৮)। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক মমিন উল্ল্যাহ জানান, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়াহিদুর রহমানকে ২৮ পিস ...

গাজীপুরে আগুনে পুড়ল বস্তির ৩০ ঘর

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী মরকুন পশ্চিমপাড়া এলাকায় সোমবার দিবাগত মধ্যরাতে অগ্নিকাণ্ডে বস্তির ৩০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, রাত ২টার দিকে মরকুন পশ্চিমপাড়ার জিআরপি কলোনির বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে ...

শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ডিবি পুলিশের হাতে গ্রেফতার শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিনগত রাত পৌনে ১২টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম নিরা বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং ৩৬। বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ডিউটি অফিসার রমিজ মিয়া জানান, তাদের বিরুদ্ধে দায়ের কার মামলাটি ডিবি ...

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু ৭ এপ্রিল

স্পোর্টস ডেস্ক: প্রথমে জানা গিয়েছিল আগামী ৪ এপ্রিল শুরু হবে আইপিএলের ১১তম আসর। তবে আইপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে তিন দিন পিছিয়ে মুম্বাইয়ে আগামী ৭ এপ্রিল শুরু হবে এই প্রতিযোগিতা। আর ২৭ মে আসরের ফাইনালও হবে একই জায়গায়। প্রথম ম্যাচের আগেরদিন অর্থাৎ ৬ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানও হবে এদিকে সময়সূচীতেও পরিবর্তন এনেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। আগে ম্যাচ দুটি শুরু হত বিকেল ...

ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদটি এখন গিলে খাচ্ছে অবৈধ দখলদাররা

নিজস্ব প্রতিবেদক: কবি মাইকেল মধুসূদন দত্ত তার কবিতায় অমর করে গেছেন কপোতাক্ষ নদকে। কিন্তু সেই কপোতাক্ষে এখন জল খুঁজে পাওয়াই কঠিন। কবির স্বপ্নের কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। যশোর ও সাতক্ষীরা অঞ্চলের কপোতাক্ষ বাঁচাও আন্দোলনে কিছু সংস্কার হলেও পাইকগাছার অভ্যন্তর দিয়ে প্রবাহিত সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদ একেবারেই মরে গেছে। নদটি গিলে খাচ্ছে অবৈধ দখলদাররা। ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ উত্তরবঙ্গ থেকে প্রবাহিত হয়ে ...