মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে কোচিং বাণিজ্য ও বাজারে নোট-গাইড বই বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন সচেতন নাগরিক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার-ফ্যাস্টুন হাতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষও অংশ নেন। এ সময় তারা জেলার সবখানে কোচিং বাণিজ্য বন্ধে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের কাঁধে চাপিয়ে দেয়া নোট ও গাইড ...
সদ্য সংবাদ
পাবনায় প্রেমিকার স্বামীকে গলাকেটে হত্যা
পাবনা প্রতিনিধি: নিখোঁজের ৩ মাস পর পাবনার সাঁথিয়ায় আবু সাইদ (২৭) নামে এক যুবকের বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার করমজা ইউনিয়নের খয়েরবাগান গ্রামের একটি ডোবা থেকে এই মস্তক উদ্ধার করা হয়। নিহত আবু সাইদ একই ইউনিয়নের আতিয়াপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফকরুল, রাজীব ও শামীম নামের ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা হত্যাকাণ্ডে জড়িত ...
রূপা ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য প্রদানের মধ্যে দিয়ে এ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের পর্ব শেষ হলো। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া সাক্ষ্যগ্রহণ করেন। পরে আদালতের বিচার আগামী ...
জাতীয় পরিচয়পত্রে যুক্ত হচ্ছে শিক্ষাগত যোগ্যতা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রে শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। সেই সঙ্গে পরিচয়পত্রে নতুন করে স্থানান্তরও সংযুক্ত করা হবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সিআরভিএস আন্তর্জাতিক সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। তিনি বলেন, এতদিন জাতীয় পরিচয়পত্রে ৬টি বিষয় উল্লেখ থাকতো। এখন আমরা নতুন করে শিক্ষাগত যোগ্যতা ও স্থানান্তর সংযুক্ত করার উদ্যোগ নিয়েছি। ‘সিআরভিএস বিষয়ক আন্তর্জাতিক ...
৬২২৮ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প একনেকে অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ২২৮ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ১৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনামন্ত্রী বলেন, ...
এসএসসি পরীক্ষার সময় ‘ফেসবুক-টুইটার’ বন্ধ : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন ৩ ঘণ্টা সারাদেশে ফেসবুক-টুইটারসহ সব সোশ্যাল মিডিয়া বন্ধ থাকবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান। তিনি আরও বলেন, অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা থেকে এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে। প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। ...
জিম্বাবুয়েকে ২১৭ রানের টার্গেট দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: মিরপুরে জিম্বাবুয়েকে মাত্র ২১৭ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। হিথ স্ট্রিকের শিষ্যদের কাছে তামিম-সাকিব ছাড়া কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন মাহমুদউল্লাহ-নাসিররা। বাংলাদেশের দলীয় ১৪৬-১৭০ মাত্র ২৪ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়েছে মাশরাফি বাহিনী। এ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। তামিম-সাকিব ছাড়া কেউই জিম্বাবুয়ের বিপক্ষে উইলোটা শক্ত হাতে ...
শেষ ষোলোতেই জোকোভিচের বিদায়
স্পোর্টস ডেস্ক: ২০১৭ সালের উইম্বলডন টেনিসে কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন সার্বিয়ান তারকা জোকোভিচ। ইনজুরি কাটিয়ে এবার মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফিরেছিলেন সাবেক নাম্বার ওয়ান তারকা। কিন্তু ইনজুরি কাটিয়ে প্রথম কোনো টুর্নামেন্টে ফেরা সুখকর হলো না সার্বিয়ান তারকার। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় এই তারকাকে। গতকাল মেলবোর্নে দক্ষিণ পার্কে দক্ষিণ কোরিয়ার তরুণ খেলোয়াড় হিউন চুংয়ের বিপক্ষে ৭-৬(৭-৪) ৭-৫ ও ৭-৬(৭-৩) ...
ঘুষ লেনদেনে সাময়িক বরখাস্ত মোতালেব-নাসির
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন ও মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (প্রেষণ শাখা- ১) থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।গত ২১ জানুয়ারি রাতে মোতালেব হোসেন ও নাসির উদ্দিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। ডিবি ...
আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক চলছে
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার পর পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক চলছে। এ মামলার অপর আসামি কাজী সফিমুল হকের যুক্তিতর্ক উপস্থাপন করছেন তার আইনজীবী আহসান উল্লাহ। এর আগে বেলা ১১ টা ৩৯ মিনিটে জিয়া অরফানেজ ট্রাস্টও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর