আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আরো এক হাজার সেনা পাঠানোর কথা ভাবছে আমেরিকা। আগামী বসন্তে এ সব সেনা দেশটিতে পাঠানো হতে পারে বলে সামরিক সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয়েছে এ সংক্রান্ত নির্দেশে এখনো সই করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাটিস। তবে তালেবানকে মোকাবেলা করার জন্য দেশটিতে মার্কিন সেনা সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেয়া হয়েছে। আফগানিস্তানে সেনা বাড়ানোর ...
সদ্য সংবাদ
শতরানের জুটি গড়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম দুটি ম্যাচ জেতায় ফাইনাল নিশ্চিত বাংলাদেশের। ফাইনালে উঠতে এই ম্যাচ জিততেই হবে জিম্বাবুয়েকে। সেই লক্ষ্যে দারুণ শুরু করেছিল গ্রায়েম ক্রেমারের দল। তৃতীয় ওভারের প্রথম বলেই বাংলাদেশের ওপেনার এনামুল হককে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জিম্বাবুয়ে পেসার কাইল জার্ভিস। কিন্তু দ্বিতীয় উইকেটে শত ...
লৌহমানবী হয়েও জনতার হৃদয়ে
আন্তর্জাতিক ডেস্ক: সমর্থক-ভক্তদের কাছে তিনি লৌহমানবী। নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। শুধু নিজ দেশেরই নন, তিনি আফ্রিকা মহাদেশেরই প্রথম নারী প্রেসিডেন্ট। দেশে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় নোবেল পুরস্কারেও ভূষিত হন। তিনি লাইবেরিয়ার সদ্যবিদায়ী প্রেসিডেন্ট ইলেন জনসন সারলিফ (৭৯)। গতকাল সোমবার তাঁর এক যুগের শাসনক্ষমতার সমাপ্তি হলো। আফ্রিকার এই লৌহমানবীকে কীভাবে মনে রাখবে মানুষ? নানা সাহসী ভূমিকার ...
বিশ্ব রেকর্ড গড়লেন তামিম
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেই ৮৪ রানের ইনিংস খেলেছেন তামিম। প্রথমবার অপরাজিত থাকলেও দ্বিতীয় ম্যাচে আউট হয়ে যান এই বাঁহাতি ওপেনার। তবে পরের ইনিংসটি একটা বিশ্ব রেকর্ডের খুব কাছে নিয়ে যায় তাকে। সেটা ওয়ানডেতে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের। এই রেকর্ডটির মালিক ছিলেন সাবেক লঙ্কান ওপেনার কিংবদন্তি বিস্ফোরক ব্যাটসম্যান সনাথ জয়াসুরিয়া। তাকে টপকে শীর্ষে উঠে যেতে এদিন মিরপুরে তামিমের প্রয়োজন ছিল ...
সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে রিজভী সরকারপ্রধানের উদ্দেশে বলেন, আপনার দিন শেষ। আপনার বিদায়ঘণ্টা বেজে গেছে। এই ঘণ্টা আপনার জন্য বাজছে। আপনাকে ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ...
জাপানে অগ্ন্যুৎপাত, তুষার ধ্বসে নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের মধ্যাঞ্চলীয় কুশাতসু’র এক রিসোর্টে প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ১ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, মঙ্গলবার টোকিও থেকে দেড়শ’ কিলোমিটার দূরে কুশাতসু-শিরেন আগ্নেয়গিরি জেগে ওঠে। এর অগ্ন্যুৎপাত ও কম্পনের ফলে তুষার ধ্বসের ঘটনা ঘটলে পাশের রিসোর্টে থাকা ব্যক্তিরা হতাহত হন। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এদের ...
খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ জানান, তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এজন্য আজ পুলিশ তাকে গ্রেপ্তার ...
আই অ্যাম এ ফাইটার আই অ্যাম এ লিডার: আইভী
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জানিয়েছেন, তিনি নগরীর সেবা করতে চান। তিনিই নগরবাসীর নেতা। সেখানে এখতিয়ারবহির্ভূত কারো কথা আইভী মেনে নেবেন না। মঙ্গলবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান। নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ নিয়ে স্থানীয় এমপি শামীম ওসমান সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা অসুস্থ হয়ে আইভী এই হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসা শেষে ফিরে ...
খালেদা জিয়ার মামলা :হঠাৎ কোর্ট বসার সময় পেছালো ৩ ঘন্টা
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুই মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে আদালতে উপস্থিত হন। পূর্বের ঘোষণা অনুয়ায়ী আজ বেলা ১১টায় তার দুই মামলার বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তিনি সকালে আদালতে এসে জানতে পারেন আজ আদালত বসবে দুপুর ২টায়। আদালতের পেশকার বলেন, গত বছর যেসব আইনজীবী মারা গেছেন তাদের স্মরণসভা ...
এবার ঢাবি উপাচার্য অবরুদ্ধ, ফটক ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক: সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে মেয়েদের যৌন হয়রানির ঘটনায় ব্যবস্থা নেয়ার দাবিতে এবার উপাচার্য আখতারুজ্জামানের কার্যালয় ঘেরাও করেছে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে তারা রেজিস্ট্রার্ড ভবনে উপাচার্যের কার্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধানকে তাদের সঙ্গে কথা বলার আহ্বান জানায়। কিন্তু ভেতর থেকে কর্মীরা ফটক তালাবদ্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা লোহার ফটক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর