১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

সদ্য সংবাদ

জিম্বাবুয়ে ১৯৯ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কাকে

স্পোর্টস ডেস্ক: দারুণ সূচনা এনে দিয়েছিলেন মাসাকাদজা-মির। উদ্বোধনী জুটিতেই ৪৪ রান তুলে বড় সংগ্রহের আভাস দিয়েছিলেন তারা। তবে একমাত্র টেলর ছাড়া তাদের দেখানো পথে হাঁটতে পারলেন না বাকি ব্যাটসম্যানরা। ফলে বড় স্কোরও গড়তে ব্যর্থ হলো জিম্বাবুয়ে। ৪৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে গেছে দলটি। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার। তার ...

বিনাভোটে প্রতিমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননা নয়কি : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ দিনের মধ্যে দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হবে মর্মে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার দেয়া এমন বক্তব্য আদালত অবমাননার মধ্যে পড়ে কিনা প্রধান বিচারপতির কাছে প্রশ্ন রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রধান বিচারপতি কী পদক্ষেপ নিচ্ছেন জনগণ সেদিকে নজর রাখছে বলেও তিনি উল্লেখ করেন। রোববার বিকেল সোয়া ৩ ...

ডিএসই-সিএসইতে সূচক বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে মোট ৩৪৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন ...

ঢাকা শহর বসবাসের অনুপযোগী: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নোংরা-আবর্জনায় চারপাশ ভরে যাচ্ছে। তারওপর প্রতিনিয়ত বিভিন্ন জেলার মানুষের মাইগ্রেশন হচ্ছে। নাগরিক সুবিধা পেতেই সকলে ঢাকামুখী হচ্ছেন। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ঢাকায় মাইগ্রেশন বন্ধে আমরা উপজেলা পর্যায়ে নাগরিক সুবিধা দিতে ...

শহীদ জিয়ার জন্মবার্ষিকীর দোয়া মাহফিলে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাস্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। শুক্রবার পূর্ব লন্ডনের বার্ডেট রোডস্থ যুক্তরাজ্য বিএনপির অফিসে জিয়াউর রহমানের ৩২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। মিলাদ ও ...

অনীকের ময়নাতদন্তে আত্মহত্যার লক্ষণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনীক আজিজ আত্মহত্যা করেছেন বলেই ময়নাতদন্তে লক্ষণ মিলেছে। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে তাঁর লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসা হয়। ময়নাতদন্ত শেষে বেলা একটায় লাশ নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক এ এম সেলিম রেজা সাংবাদিকদের বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার যে সন্দেহের কথা বলা ...

ডাক্তার দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে লোনা (১৪) নামের গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ডা. সায়েম ও ডা. নীনা দম্পতির সন্তানের প্রস্রাব পরিষ্কার না করায় তাকে ব্যাপক মারধর করা হয়। জানা গেছে, চিকিৎসক দম্পতি চকবাজারের হোসেনী দালান রোডের ৬৩ নম্বর বাসার ভাড়াটিয়া। লোনা ওই বাসায় গত মাসে কাজ নেয়। শনিবারের ঘটনায় শুধু মারধর করেই ক্ষ্যান্ত হননি ...

শান্তিচুক্তির সিংহভাগ বাস্তবায়ন হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম চুক্তির সিংহভাগ বাস্তবায়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রধান বিরোধের ক্ষেত্র ভূমি বিরোধেরও সমাধান হবে। প্রধান বিরোধের ক্ষেত্র ভূমি সংস্কারের জন্য এরই মধ্যে কমিশন গঠন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই কমিশন বসতে পারলেই ভূমি সমস্যার সমাধান হয়ে যাবে। রবিবার পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসহ নাগরিক সেবা দিতে চার হাজারতম পাড়া কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ...

পররাষ্ট্রমন্ত্রী রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ডের দাভোস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ২১ জানুয়ারি রবিবার সুইজারল্যান্ডের উদেশে রওনা হবেন। ২৭ জানুয়ারি পর্যন্ত তিনি দাভোসে অবস্থান করবেন। ছয় দিনের এই সফরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশ নেবেন। সুইজারল্যান্ডের পূর্ব অঞ্চলের শহর দাভোসের কংগ্রেস সেন্টারে ২৩ জানুয়ারি ...

ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক: অ্যাশেজে বাজে ভাবে হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ভাবে নিজেদের মেলে ধরেছে ইংল্যান্ড। ৫ ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই জিতে ২-০ তে এগিয়ে গেছে তারা। রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডেতেও অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে সফরকারী ইংলিশরা। জজ বাটলারের সেঞ্চুরিতে অজিদের ৩০৩ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৬.৪ ওভার শেষে ৩৬/১। এদিন ...