১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৫১

সদ্য সংবাদ

জাতীয়করণ দাবিতে সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত এক হাজারের অধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট চলছে। এদিকে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকরা টানা সপ্তমবারের মতো আমরণ অনশন অব্যাহত রেখেছেন। আন্দোলনকারীদের প্রেস সচিব এনামুল হক বলেন, ‘জাতীয়করণের দাবিতে আমরা টানা ১১দিন আজকে খোলা আকাশের নিচে প্রচণ্ড শীতে রাত অতিবাহিত করছি। কিন্তু ...

আইপিএল নিলামে সাকিবের ভিত্তিমূল্য ২ কোটি

স্পোর্টস ডেস্ক: সাত বছর পর এবার সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সে কারণেই বাংলাদেশের সেরা তারকাকে এবার যেতে হচ্ছে নিলামের হাতুড়ির নিচে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে যে নিলাম অনুষ্ঠিত হবে সাকিব থাকছেন তার ‘মার্কুই’ ক্যাটাগরিতে। নিলামে ১৬ জন তারকা ক্রিকেটারকে নিয়ে এই ‘মার্কুই’ ক্যাটাগরি করা হয়েছে। প্রাথমিক তালিকায় থাকা ১ হাজার ১২২ জন ক্রিকেটারের মধ্য ...

মোস্তাফিজকে কে কিনবে ১ কোটি রুপিতে?

স্পোর্টস ডেস্ক: আইপিএলে মোস্তাফিজুর রহমানের শুরুটা ছিল স্বপ্নের মতো। শিরোপা জিতেছিল তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ সালের সেই আসরে ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এ পেসার। ভারতের বাইরে প্রথম ক্রিকেটার হিসেবে জিতেছিলেন ‘সেরা উদীয়মান খেলোয়াড়’-এর পুরস্কার। কিন্তু আসরটির পরের মৌসুমেই হানা দেয় দুঃস্বপ্ন! আইপিএলের গত আসরে সানরাইজার্সের হয়ে মাত্র এক ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সে ম্যাচে ...

মাদ্রাসাছাত্রীকে ৬ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় এক মাদ্রাসাছাত্রীকে ৬ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে চকরিয়া পৌরসভার একটি ভাড়াবাসা থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ধর্ষক নিজাম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। নিজাম উদ্দিন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের কৌটাপাড়ার আবদুর রহিমের ছেলে। মেয়েটি মহেশখালী শাপলাপুর ইউনিয়নের একটি দাখিল মাদ্রাসার ৫ শ্রেণীর ছাত্রী। তার বাড়িও একই ইউনিয়নে। ...

গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন ৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক: গ্যাটকো মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। রোববার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার এ দিন ধার্য করেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী সাবেক চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ...

নোয়াখালীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুধারামে অভিযান চালিয়ে আজগর হোসেন দুখু নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জেলা শহর মাইজদী আয়োজন বেকারির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজগর হোসেন দুখু জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরবাটা গ্রামের মোকাদেস মিয়ার ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক। সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন জানান, নোয়াখালী সরকারি কলেজে ...

এবার হজের সুযোগ পাবেন ১,২৭,১৯৮ জন

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজব্রত পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। রোববার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি জানান, এদের মধ্যে ৭ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ পাবেন। মন্ত্রী বলেন, ‘বরাবরের মত এবারো ৫০ ...

শেষ হলো বিশ্ব ইজতেমা: মুসলিম উম্মাহর কল্যাণ কামনা

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় পর্বের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৩তম বিশ্ব ইজতেমা। রোববার সকাল ১০টা ১৮ মিনিটে মোনাজাত শুরু হয়। আরবি ও বাংলায় প্রায় ২৭ মিনিটের এই মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বি হাফেজ মোহাম্মদ জোবায়ের। মোনাজাতে অংশ নিয়ে লাখ লাখ মুসল্লি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে মুসলিম জাহানের সুখ-শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও সার্বিক কল্যাণ কামনা করেন। মোনাজাতের প্রথম ...

কোটার কারণে দেশের মেধাবীরা আজ বিপন্ন: ড. আকবর আলী

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. আকবর আলী খান বলেছেন, কোনো দেশেই অনির্দিষ্ট সময়ের জন্য কোটা ব্যবস্থা চালু রাখার নিয়ম নেই। কোটার কারণে দেশের মেধাবীরা আজ বিপন্ন। কোটা বন্ধ হলে অনেক মেধাবীরাই চাকরি পাবে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘দ্য প্রেজেন্ট সিভিল সার্ভিস সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় ...

আজ হারলেই হাথুরুর শ্রীলংকার বিদায়

স্পোর্টস ডেস্ক: রকেট ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে শ্রীলংকা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টা। সেখান থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টিভি। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করে জিম্বাবুয়ে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ক্রেমার বাহিনী। শ্রীলংকাকে হারিয়ে প্রতিযোগিতায় টিকে যায় তারা। আর নিজেদের ...