২৯শে মার্চ, ২০২৬ ইং | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:১৯

মাদ্রাসাছাত্রীকে ৬ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় এক মাদ্রাসাছাত্রীকে ৬ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে চকরিয়া পৌরসভার একটি ভাড়াবাসা থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ধর্ষক নিজাম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

নিজাম উদ্দিন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের কৌটাপাড়ার আবদুর রহিমের ছেলে। মেয়েটি মহেশখালী শাপলাপুর ইউনিয়নের একটি দাখিল মাদ্রাসার ৫ শ্রেণীর ছাত্রী। তার বাড়িও একই ইউনিয়নে।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকাল ৩টার দিকে চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালীর একটি ভাড়াবাসা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ১২:৫১ অপরাহ্ণ