১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

সদ্য সংবাদ

৬৫ হাজার কোটি টাকা আত্মসাৎ: তালিকা দিলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গত ১০ বছরে ১০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন এমন ব্যক্তিদের কাছ থেকে ৬৫ হাজার ৬০২ কোটি টাকা আদায় করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। তিনি বলেন, এই ঋণ খেলাপির তালিকায় আছে ১ হাজার ৯৫৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান। স্বতন্ত্র সংসদ ...

রুয়েটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) র‌্যাগ দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে শহীদ আব্দুল হামিদ হলে এ ঘটনা ঘটে। দুই দফা সংঘর্ষে ১১ জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়। এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই রুয়েট ছাত্রলীগের সভাপতি ...

বাবা হিসেবে লজ্জা হওয়া উচিত শাকিবের:অপু

বিনোদন ডেস্ক: হায়দরাবাদ, ব্যাংকক আর অস্ট্রেলিয়ায় ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢালিউডের নবাব শাকিব খান। রবিবার রাতে দেশে ফিরে সোমবার রাতেই আবার শুটিংয়ে অংশ নিতে উড়াল দেন অস্ট্রেলিয়ায়। প্রায় দেড় মাস পর ফিরলেন ঢাকাই এই সুপারস্টার। শাকিব জানান দীর্ঘ দিন দূরে থাকায় কয়েক দিন ধরে বাচ্চাটার জন্য মনটা খুব কাঁদছিল তার। তাই তাড়াহুড়ো করে অল্প সময় নিয়ে জয়কে দেখতে ...

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত .

দৈনিক দেশজনতা ডেস্ক: মালয়েশিয়ার নেগারি প্রদেশের সড়ক দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশিসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। রেমবাউ এলাকায় মঙ্গলবার ভোর চারটার দিকে একটি বাস ও লরির সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় দমকল বাহিনী জানায়, একটি জরুরী ফোনে তারা বিষয়টি জানতে পারে এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের বাস থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের ...

সেন্টমার্টিনে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক: সেন্টমার্টিনের বঙ্গোপসাগরে পাচারকালে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশীদ। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সদর দফতরের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ জানান, বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের দক্ষিণ পূর্ব পয়েন্ট দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ...

ঢাবি’তে ২৬ জানুয়ারি ‘সংগীত উৎসব’ শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী ‘সংগীত উৎসব’ শুরু হচ্ছে শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে আয়োজিত এ উৎসবের মূল প্রতিপাদ্য ‘বাংলা গান’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মলচত্ত্বরে উৎসবের উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবে পরিবেশিত হবে উচ্চাঙ্গ সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোক সংগীত, যন্ত্র সংগীত, আধুনিক ও চলচ্চিত্রের গান। দুইদিনব্যাপী উৎসবে এ ছাড়াও ...

আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি তিন শিল্পপতি। কলকাতার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা জানায় মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ সুফি মহম্মদ মিজানুর রহমান, গাজী গ্রুপের চেয়ারম্যান বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী এমপি ...

আগামীতে খালেদা জিয়া সরকার গঠন করবেন: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জিয়ার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই খালেদা জিয়া এবং বিএনপি নির্বাচনে অংশ নেবে। সেই নির্বাচনে জয়লা ভ করে খালেদা জিয়া সরকার গঠন করবেন ও ২০১৮ সাল হবে গণতন্ত্র প্রতিষ্ঠার বছর এবং জনগণের বছর। বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র: শহীদ জিয়াউর রহমান: আজকের রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক ...

ঢাবি’র ইতিহাস বিভাগের পুনর্মিলনী শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৬তম পুনর্মিলনী আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান টিএসসি’তে মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন। এর পর রয়েছে দিনভর আলোচনা স্মৃতিচারণসহ সাংস্কৃতি অনুষ্ঠান। কর্তৃপক্ষ জানিয়েছে, এদিনে বিভাগের অনেক পুরনো ছাত্র-ছাত্রী আসবেন। এজন্য বিভাগের অফিস সারাদিন খোলা থাকবে। এদিকে ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১ হাজার একশ’ বাড়িঘর, ভবন ও সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে। বুধবার দেশটির এক কর্মকর্তা একথা জানান। আতঙ্কিত বেশ কিছু মানুষকে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, জাকার্তার বানতেন প্রদেশ ও পশ্চিম জাভা প্রদেশে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তিনি আরো জানান, বাতেন প্রদেশের লেবাক জেলা সবচেয়ে বেশি ...