১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:০৪

সদ্য সংবাদ

কোচিং বাণিজ্যের দায়ে ঢাকার ২৫ স্কুল শিক্ষক বদলি

নিজস্ব প্রতিবেদক: বছরের পর বছর ধরে ঢাকায় চাকরি করে কোচিং বাণিজ্য জমজমাট করে তোলা বিভিন্ন সরকারি স্কুলের ২৫ শিক্ষককে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সোমবার এই আদেশ জারি করে। এর আগে এই শিক্ষকদের বদলি করতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের সুপারিশের ভিত্তিতেই রাজধানীর পাঁচটি সরকারি বিদ্যালয়ের এই ২৫ জন ...

আনিস আলমগীরের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্ম নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন এক আইনজীবী। মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সাইফুর রহমানের আদালতে বাদী হয়ে মামলাটি করেন আইনজীবী সুশান্ত কুমার বসু। আদালত মামলাটি এজাহার হিসেবে নেয়ার জন্য রাজধানীর ওয়ারী থানাকে নির্দেশ দিয়েছেন। আদালতের পেশকার নজরুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন। ...

জাতীয় কবিতা উৎসব শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: ‘দেশহারা মানুষের সংগ্রামে কবিতা’ স্লোগানে দেশি-বিদেশি কবিদের অংশগ্রহণে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনের ৩২তম জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে বৃহস্পতিবার সকাল ১০ টায় এই উৎসবের উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ। প্রয়াত কবি সাযযাদ কাদিরকে উৎসর্গ করা হচ্ছে এবারের উৎসব। এ বছরের উৎসব সঙ্গীত রচনা ...

ভারতে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে সোমবারের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা একথা জানান।  এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজ্যের রাজধানী কোলকাতা থেকে ২২০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে একটি পুরনো সেতু ভেঙ্গে গাড়িটি খালে পড়ে যায়। এখন পর্যন্ত সেখান থেকে ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ডুবুরিরা এখনো লাশের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।’ বাসটিতে ...

কুবির নতুন উপাচার্য এমরান কবির

কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য এই নিয়োগ দেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ...

পাকিস্তানে বোমা হামলায় ৮ শিয়া নিহত

 আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী উপজাতি এলাকায় মঙ্গলবার রাস্তায় পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে আট শিয়া অনুসারী নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছে। এটি শিয়া মুসলিমদের লক্ষ্য করে চালানো সর্বশেষ হামলার ঘটনা। খবর এএফপি’র। খবরে বলা হয়, একটি ভ্যানগাড়িতে করে যাওয়ার সময় কুররাম জেলার শিয়া অধ্যুষিত মাকবাল এলাকায় এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভ্যানটিতে নয়জন যাত্রী ...

বুধবার জাতিসংঘ সেশনে বক্তৃতা করবেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামীকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে প্যানেল আলোচক হিসেবে বক্তৃতা করবেন। নিউইয়র্কে অবস্থানরত স্পিকার ‘কমিশন অন সোস্যাল ডেভেলপমেন্ট’-এর ৫৬তম সেশন এবং গ্লোবাল রিভিউ অব দ্য আউটকাম অব দ্য থার্ড রিভিউ অ্যান্ড অ্যাপ্রাইজল অব দ্য মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্লান অব অ্যাকশন অন এজিং (এমআইপিএএ)-২০০২ বক্তৃতা করবেন। প্যানেল বক্তৃতায় স্পিকার এমআইপিএএ-এর তৃতীয় পর্যালোচনা ও ...

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নাদালের আরো কাছে ফেদেরার

স্পোর্টস ডেস্ক:  অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতে এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা রাফায়েল নাদালের থেকে রেটিং পয়েন্টের ব্যবধান ১৫৫-তে নামিয়ে এনেছেন সুইস সুপারস্টার রজার ফেদেরার। মেলবোর্নে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া নাদালের পয়েন্ট যেখানে ৯৭৬০ সেখানে সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী ফেদেরারের প্রাপ্ত রেটিং পয়েন্ট ৯৬০৫। ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান মারিন সিলিচ তিন ধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে রয়েছেন। এদিকে ...

১৫২ বছর পর কাল দেখা যাবে সুপার ব্লাড, ব্লু-মুন!

দৈনিক দেশজনতা ডেস্ক:  ১৫২ বছর পর সুপার ব্লু–ব্লাড মুন ও পূর্ণ চন্দ্রগ্রহণ আবার আকাশে দেখা মিলবে কাল বুধবার। নাসার বরাত দিয়ে টাইম ম্যাগাজিন জানিয়েছে জানুয়ারি মাসের ৩১ তারিখ সূর্য এবং চাঁদের মাঝ দিয়ে পরিক্রমার সময় পৃথিবীর ছায়া পড়বে চাঁদের ওপর। আর তখনই দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ। বাংলাদেশের আকাশে সন্ধ্যা সাতটা ২৯ মিনিট থেকে রাত একটা আট মিনিট পর্যন্ত দেখা যাবে ...

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই মেলায় নয়: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িক উসকানি দেয় কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বই অমর একুশে গ্রন্থমেলায় আনা যাবে না হুঁশিয়ারি করে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আসন্ন অমর একুশে বইমেলা উপলক্ষে মঙ্গলবার বাংলা একাডেমি প্রাঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বই যাচাই-বাছাই করার জন্য বাংলা একাডেমির একটা ডেডিকেটেড টিম কাজ ...