১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৫০

সদ্য সংবাদ

হজ প্রতারণা: ১৮ এজেন্সির মালিকদের তলব

নিজস্ব প্রতিবেদক: হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ১৮ হজ এজেন্সির মালিকদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে হজ এজেন্সির মালিকদের আগামি ৫ ফেব্রুয়ারি (সোমবার) হাজির হওয়ার জন্য বলা হয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে। দুদকের পাঠানো চিঠিতে যে ১৮ হজ এজেন্সির মালিকদের তলব করা ...

লিগ কাপের ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক: টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। মঙ্গলবার রাতে সেমি ফাইনালে লিগ ওয়ানে অষ্টম স্থানে থাকা রেনকে ৩-২ গোলে হারিয়েছে ক্লাবটি। ফরাসি লিগ কাপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এদিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এডিনসন কাভানি ছাড়াই মাঠে নামে। দলের হয়ে গোল করেছেন তমাস মুনিয়ে, মার্কিনিয়োস ও জিওভানি লো সেলসো। ম্যাচের শেষ দিকে রেনের হয়ে সেনেগালের ফরোয়ার্ড দিয়াফ্রা সাকো ...

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করছে পুলিশ। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ফেরার পথে নয়টার দিকে গয়েশ্বরকে আটক করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। বিএনপি নেতার পুত্রবধূ বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় জানান, রাতে একটি কাজে গুলশান গিয়েছিলেন গয়েশ্বর। সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ...

বিএনপি নেতা তরিকুলের ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন শামসুদ্দিন দিদার। তবে এ ব্যাপারে পুলিশের কোনো ভাষ্য পাওয়া যায়নি। এর আগে গতকাল সন্ধ্যার পর গুলশান থেকে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর ...

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষের ফাইনালে হেরে ট্রফি ছোঁয়া হয়নি বাংলাদেশের। স্বাগতিকদের পুড়িয়ে শিরোপা উল্লাস করেছে লঙ্কানরা। ত্রিদেশীয় সিরিজ শেষে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টের সিরিজ। বুধবার মাঠে গড়াচ্ছে যার প্রথমটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু সকাল সাড়ে ৯টায়। ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে ম্যাচের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ ...

বাংলাদেশের দশম টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেক হবে মাহমুদুল্লাহ রিয়াদের। সাকিব আল হাসানের ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে আগামীকাল থেকে শুরু হওয়া টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মাহমুদুল্লাহর। মাহমুদুল্লাহর আগে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এরমধ্যে সবচেয়ে বেশি ...

বাঘের বংশ বৃদ্ধির লক্ষ্যে বিশেষজ্ঞ প্যানেল গঠনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: বাঘের বংশ বৃদ্ধির লক্ষ্যে বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে মতামত গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ৩৯তম বৈঠকে এই সুপারিশ করা হয়। স্থায়ী কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ...

সৌদি থেকে রেমিট্যান্স আসার হার নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব থেকে প্রতিবছর গড়ে ২ হাজার ৯২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসছে। তবে বিগত ২ অর্থবছরে এই রেমিট্যান্স আসার হার নিম্নমুখী হয়েছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির দেয়া তথ্য বিশ্লেষণে এ খবর মিলেছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে সংসদে মন্ত্রী জানান, সৌদি থেকে ২০১৩-১৪ অর্থবছরে ৩ হাজার ১১৮ দশমিক ...

উত্তম-সুপ্রিয়ার ‘চৌরঙ্গী’ ছবির রিমেকে জয়া

বিনোদন ডেস্ক: জয়া আহসানকে দুই বাংলার সবচেয়ে শক্তিশালী অভিনেত্রী আখ্যা দিয়ে ভারতের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় বলেছেন, ‘জয়াকে দিয়ে যেকোনও অভিনয় করানো যায়। সে যেকোনও চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা রাখে। এজন্যই তাকে ‘চোরঙ্গী’তে নেয়া হয়েছে। ওর ওপর আমার অগাধ আস্থা। চোখ বন্ধ করে ভরসা করা যায়।’ ১৯৫৫ সালে প্রকাশিত মণিশংকর মুখোপাধ্যায়ের ‘চৌরঙ্গী’ উপন্যাস অবলম্বলে ষাড়ের দশকের শেষ দিকে (১৯৬৮ সালে) ...

প্রতিদিন রাত ৯টা পর্যন্ত বইমেলা

নিজস্ব প্রতিবেদক: ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এবারের অমর একুশের বইমেলা। গতবারের চেয়ে আধা ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। ১ ...