নিজস্ব প্রতিবেদক: এতদিন জেলা সদরে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পার্ট-১ পরীক্ষা কেন্দ্র ঢাকায় স্থানান্তর স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়। একই সঙ্গে আদালত রুলও জারি করে। এ সংক্রান্ত রিট আবেদনের পক্ষে আইনজীবী এম রেজাউল করিম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, গত ১৬ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে ...
সদ্য সংবাদ
২১ আগস্ট মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক পেশ অব্যাহত
নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হতাহতের ঘটনায় আনা মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। আজ মঙ্গলবার যুক্তিতর্ক পেশ করার ৩৮তম দিনে ...
গীতিকার কাজী আজিজ আর নেই
বিনোদন ডেস্ক: প্রখ্যাত গীতিকার কাজী আজিজ আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার ভোরে শেরপুরে বড় মেয়ে কাজী বন্যা আহমেদের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী আজিজ আহমেদ। মৃত্যুর খবরটি নিশ্চিত করে চলচ্চিত্র গবেষক মীর শামসুল আলম বাবু । এ গীতিকার জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালে। চোখ যে মনের কথা বলে ও ...
ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩৯৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১৩ কোটি ৯৩ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ...
শাহজালালে বিদেশি যাত্রীর ব্যাগ থেকে শক্তিশালী ড্রোন জব্দ
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি যাত্রীর কাছ থেকে শক্তিশালী ডিজিআই ব্রান্ডের একটি ড্রোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। আজ দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমেরিকান পাসপোর্টধারী যাত্রী মার্ক রুমাম কুটরোবস্কির (২২)। মার্ক ড্রোনসহ গত ২৬ জানুয়ারি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঘোষণা ছাড়াই বাংলাদেশে আসেন। এরপর ২৯ জানুয়ারি ...
পুরো সিরিজেই অনিশ্চিত সাকিব
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হঠাৎ চোটে আক্রান্ত হন সাকিব আল হাসান। ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে ব্যথা পান তিনি। আঙুল ফেটে যায় এবং সেলাই পর্যন্ত করাতে হয়েছিল। এই চোটের কারণে সেই ম্যাচে তো খেলতেই পারেননি, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকেও ছিটকে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার শোনা গেল নতুন খবর, শুধু প্রথম টেস্টেই নয়, দ্বিতীয় টেস্টেও ...
র্যাংকিং-এ লারাকে ছাড়িয়ে কোহলি
স্পোর্টস ডেস্ক: আইসিসি টেস্ট র্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় রেটিং অর্জনের দিক দিয়ে ক্রিকেটের বরপুত্র ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে টপকে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২৮৬ রান করেন কোহলি। ফলে টেস্ট সিরিজ শেষ হবার পর ১২ রেটিং পান তিনি। এতে দ্বিতীয় স্থানে থাকায় তার রেটিং হয় ৯১২। ক্রিকেট ক্যারিয়ারে ৯১১ রেটিং ছিলো ...
মানুষের স্বাধীনতা হরণে ডিজিটাল আইন : রিজভী
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় অনুমোদন দেয়া ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’র কঠোর সমালোচনা করেছে বিএনপি। দলটি বলছে, বহুল আলোচিত নিপীড়নমূলক আইসিটি অ্যাক্টের ৫৭সহ ৫টি ধারা বিলুপ্ত করে গতকাল খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। যা আরো একটি কালো আইন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। এ আইনটি পাস হলে মানুষের বাকস্বাধীনতা বলে কিছুই থাকবে না। গণমাধ্যমের স্বাধীনতা বলেও কিছু থাকবে না। সরকারের দুর্নীতি যাতে প্রকাশ না ...
পুলিশের ডিসি বিধান ত্রিপুরাকে হাইকোর্টে তলব
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে গুলিভর্তি পিস্তলসহ একটি ব্যাংকের পরিচালককে আটক করার পরও ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশের উত্তরা জোনের তৎকালীন ডিসি (বর্তমানে হবিগঞ্জের ডিসি) বিধান ত্রিপুরাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৩ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ফারমার্স ব্যাংকের পরিচালক আজমত রহমানকে ছেড়ে দেয়ার ঘটনায় মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল ...
সচল হল বেনাপোল-পেট্রাপোল বন্দর
নিজস্ব প্রতিবেদক: টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে পেট্রাপোল স্থলবন্দরের পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সকালে দুই পক্ষের মধ্যে সমঝোতামূলক সিদ্ধান্তে ব্যবসায়ীরা কর্মবিরতি তুলে নেওয়ায় এপথে বাণিজ্য শুরু হয়। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর এলাকায়। এর আগে গত বুধবার ভারতীয় কাস্টমসের নতুন নিয়মে কারপাস প্রথাসহ হয়রানির প্রতিবাদে কর্মবিরতি ডেকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছিল ব্যবসায়ীরা। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর