১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩২

সদ্য সংবাদ

আদালতে খালেদা জিয়ার যুক্তিতর্ক চলছে

নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা ১১ টা ৫৫ মিনিটে তিনি পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এ পৌঁছান। ওই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। রাষ্ট্রপক্ষের আইনজীব মোশাররফ হোসেন কাজল দুপুর ১২ টা ১০ মিনিটে যুক্তিতর্ক শুরু করেন। গত ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) ...

সুন্দরীগাছ কমছে সুন্দরবনে

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের প্রধান সম্পদ সুন্দরীগাছ কমছে। গত ২৫ বছরে সুন্দরীগাছ যে পরিমাণ কমেছে, তা প্রায় ৫৪ হাজার হেক্টরের সমান হবে। সহজ করে বললে, গাছ কমে বনে যে পরিমাণ ফাঁকা জায়গা তৈরি হয়েছে, তার ভেতরে চট্টগ্রামের (১৫৫ বর্গ কিলোমিটার বা ১৫ হাজার ৫০০ হেক্টর) মতো তিনটি বড় শহর অনায়াসে ঢোকানো যাবে। গাছ কমতে থাকায় সুন্দরবনের ভেতরে ঘন বনের পরিমাণ গত ...

খালাফ হত্যা মামলার আসামি মামুনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক: সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আলী হত্যা মামলায় ফাঁসির আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যু পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান পরোয়ানা জারির পর গতকাল সোমবার তা কারাগারে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামুনের মৃত্যুদন্ড বহাল রাখে। এরপর আপিল বিভাগের ওই রায় বিচারিক আদালতে পৌছানোর পর এই পরোয়ানা জারি করা হলো। ২০১২ ...

বিএনপির সহ-গণশিক্ষা সম্পাদক খোকন আটক

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে র‌্যাব-৩ আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দিবাগত রাত ১২টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, রাজধানীর রমনা হোটেলে এলাকার নেতাকর্মীরা আনিসুর রহমান তালুকদার খোকনের সঙ্গে ...

নেইমারকে ছাড়াই পরিপূর্ণ বার্সেলোনা: মেসি

স্পোর্টস ডেস্ক: এবারের ইউরোপিয়ান ফুটবল মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তাঁর দল ছাড়ায় হতাশ হয়ে পড়েছিলেন অনেক বার্সা সমর্থক। প্রশ্ন উঠতে শুরু করেছিল, কে পূরণ করবেন নেইমারের শূন্যস্থান? তবে কি বার্সেলোনার পতনের সময় সন্নিকটে? কিন্তু এই মৌসুম শেষ না হতেই আগের চেয়ে আরো শক্তিশালী বার্সেলোনাকে দেখা যাচ্ছে ফুটবলের সবুজ মাঠে। লা লিগার একমাত্র ...

টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বুধবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে সোমবার অনুশীলন করেছে বাংলাদেশ ও শ্রীলংকা দল। সকালে টাইগার এবং বিকেলে লংকানরা অনুশীলন করেছে প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঘরের মাঠে শ্রীলংকার সঙ্গে টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ। একথা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিনহাজুল বলেন, ‘আমরা ...

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণা শুরু করতে পূন্যভুমি সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে সিলেট জেলা ও মহানগরের সিনিয়র আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সিলেটের ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিসহ তিনটি মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। বিকেলে সিলেটের আলীয়া মাদ্রাসা ময়দানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ...

রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দিলেন বায়তুল মোকাদ্দাসের গ্রান্ড ইমাম

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন মুসলিম ধর্মাবলম্বীদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাসের গ্রান্ড ইমাম শাইখ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী। শনিবার টেকনাফ ও উখিয়ার ক্যাম্প ঘুরে তিনি রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘গবীর এন্ড এতিম ট্রাস্ট’ এর উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়। পরে টেকনাফ উপজেলার সাবরাং দারুল উলূম মাদরাসার বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে ...

আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাজিরা দিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে আদালতে যাচ্ছেন। রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলাটির বিচারকাজ চলছে। এর আগে ২৫ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এদিন ধার্য করেন আদালত। একই দিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি ...

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: একঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৭টা থেকে ওই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৬টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ভোর থেকে নৌরুট এলাকায় ...