স্পোর্টস ডেস্ক:
টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। মঙ্গলবার রাতে সেমি ফাইনালে লিগ ওয়ানে অষ্টম স্থানে থাকা রেনকে ৩-২ গোলে হারিয়েছে ক্লাবটি। ফরাসি লিগ কাপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এদিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এডিনসন কাভানি ছাড়াই মাঠে নামে। দলের হয়ে গোল করেছেন তমাস মুনিয়ে, মার্কিনিয়োস ও জিওভানি লো সেলসো।
ম্যাচের শেষ দিকে রেনের হয়ে সেনেগালের ফরোয়ার্ড দিয়াফ্রা সাকো ও মিডফিল্ডার পেরিসিচ একটি করে গোল করেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়লেও বড় ধরনের ধাক্কা খায় পিএসজি। ম্যাচে ৬৪তম মিনিটে মারাত্মক ফাউল করে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

