২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৫১

প্রভাসকে নিয়ে ক্রমাগত মিথ্যা বলছেন আরশি খান

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। সম্প্রতি এমন খবরেই সরগরম হয়ে ওঠে বিনোদন পাতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগ বাজেটের সিনেমায় তিনি ডেবিউ (অভিষেক) করছেন বলেও জানিয়েছেন আরশি খান। এবার টুইট করেও জানিয়েছেন সেই কথা। কিন্তু, সত্যিই কি প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বিগ বসের এই প্রতিযোগী? এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

বলিউডলাইফ ডট কম-এর খবর অনুযায়ী, আরশি কে, সেটাই জানে না টিম প্রভাস। তাই ‘বাহুবলী টু’ অভিনেতার সঙ্গে আরশির স্ক্রিন শেয়ার তো দূরে থাক, এ বিষয়ে কোনও আভাস তাদের কাছে নেই বলেও টিম প্রভাস স্পষ্ট জানিয়ে দিয়েছে। তাহলে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা বলে অযথা বাজার গরম কেন করছেন আরশি খান? বলিউডের একাংশের কথায়, এই প্রথমবার নয়, যখন কোনও বিষয় নিয়ে মিথ্যা মন্তব্য করলেন আরশি। এর আগে পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সন্তানের মা হচ্ছেন বলেও দাবি করেন আরশি। শেষ পর্যন্ত যার কোনও ভিত্তি পাওয়া যায়নি।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১০:১২ পূর্বাহ্ণ