১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪৩

সদ্য সংবাদ

আফগান ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে সরকার: মার্কিন রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক: ঐতিহাসিকভাবে আফগান সরকার দেশটির যেসব জেলা নিয়ন্ত্রণ করতো কিংবা সরকারের প্রভাবে ছিল, ২০০৯ সালের পর থেকে তার মধ্যে অনেক এলাকার ওপর সরকার নিয়ন্ত্রণ হারাচ্ছে। অন্যদিকে, বিদ্রোহীরা এদিক থেকে এগিয়ে যাচ্ছে। আফগানিস্তান পুনর্গঠন বিষয়ক বিশেষ মহাপরিদর্শক (এসআইজিএআর) জন এফ সপকো মঙ্গলবার মার্কিন কংগ্রেসে যে প্রতিবেদন পাঠিয়েছেন তাতে এমনটাই বলা হয়েছে। প্রতিবেদনে তিনি বলেছেন, ‘এর চেয়েও বেশি উদ্বেগের বিষয় হলো- ...

এক বছরে অসাধারণ সফলতার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত এক বছর তার প্রশাসন অবিশ্বাস্য অগ্রগতি ও অসাধারণ সাফল্য অর্জন করেছে। নিজের শাসনকালকে ‘আমেরিকান স্বপ্ন’ বাস্তবায়নের শ্রেষ্ঠ সময় বলেও আখ্যা দেন তিনি। স্থানীয় মঙ্গলবার রাত ৯টায় ওয়াশিংটনে প্রথম ‘স্টেট অব দি ইউনিয়ন’ ভাষণে এ কথা বলেন তিনি। এ সময় ট্রাম্প রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মীদের ঐক্যের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, এক ...

দেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার

নিজস্ব প্রতিবেদক: হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। এবার ৪২ লাখের বেশি নতুন ভোটার এ তালিকায় যুক্ত হয়েছে বলে জানিয়েছে ইসি। দাবি-আপত্তি ও সংশোধনীর জন্য আবেদন নিষ্পত্তি শেষে আজ বুধবার এ তালিকা প্রকাশ করা হল। এর আগে চলতি বছরের ২ জানুয়ারি দেশজুড়ে হালনাগাদ ভোটার তালিকার ...

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত সাকিব

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ সময় পর অধিনায়কত্ব ফিরে পেয়েও ইনজুরির কারণে মাঠের বাইরে সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে বুধবার সকালে শুরু হওয়া প্রথম টেস্টে অধিনায়কত্ব করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। খেলা দেখতে সকালে চট্টগ্রাম পৌঁছেছেন সাকিব। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। এক্স-রেতে দেখা যায়, আঙুলের গোড়ার দিক মচকে গেছে। চিকিৎসকেরা বলেছেন, অন্তত এক সপ্তাহ সাকিবকে ...

মুমিনুলের ফিফটি

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল ফিফটি তুলে নিয়ে আউট হয়েছিলেন। আরেক ওপেনার ইমরুল কায়েসও এগিয়ে যাচ্ছিলেন ফিফটির দিকেই। কিন্তু লাঞ্চের আগে ব্যক্তিগত ৪০ রানের মাথায় লাকসান সান্দাকানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন ইমরুল। তবে তিন নম্বরে নেমে ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল হক। টেস্ট ক্যারিয়ারে ১৩তম ফিফটি পেলেন মুমিনুল। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ৩৭ ওভার শেষে ২ ...

সিরিয়া অভিযানে তুরস্কের নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নূরুদ্দিন চানিক্লি জানিয়েছেন, সিরিয়ার আফরিন এলাকায় চলমান সামরিক অভিযানে তার দেশের পাঁচ সেনা ও মিত্র ফ্রি সিরিয়ান আর্মির ২৪ জন গেরিলা নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার তুরস্কের জাতীয় সংসদে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান তুর্কি মন্ত্রী। চলমান সামরিক অভিযানে কুর্দি গেরিলা পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে তুর্কি সেনাদের সাথে লড়াই করছে কথিত ফ্রি সিরিয়ান ...

সরকার পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিরোধীদল যাতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতে পারে সেজন্য সরকার রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বেলা পৌনে ১২ টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এখন কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তারপরও হঠাৎ করে গ্রেফতার বেড়ে গেছে। গ্রেফতার করে ...

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিভাবকের উপর অভিমান করে সুমিয়ারা খাতুন সুমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, মঙ্গলবার রাতে সুমিয়ারা তার শয়নকক্ষে শিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তার নানী বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে সুমিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভ্যানযোগে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ...

ঘর ভাঙছে ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বৈবাহিক জীবনে কি সমস্যা দেখা দিয়েছে? মার্কিন মুলুকে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কেউ কেউ বলছেন তাদের ঘর ভাঙতে পারে। তারা আর এক সাথে থাকতে চান না। বুধবার কংগ্রেসের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণের দিন দু’জন আলাদা আলাদা আসায় গুজবের পালে আরও হাওয়া লেগেছে। পর্নস্টার ড্যানিয়েলের সাথে ...

সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার কারণে বুধবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন জানান, বুধবার ভোর ৫টা থেকে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আছে। ...