১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩০

সদ্য সংবাদ

দ্রুততম দুই হাজারের ক্লাবে মুমিনুল

স্পোর্টস ডেস্ক:  চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। অনবদ্য এক শতকে দলকে দারুণ অবস্থানে নিয়ে গিয়েছেন মুমিনুল হক। ১৭৫ রানের অপরাজিত ইনিংসটি খেলার পথে মুমিনুল পেরিয়ে গেছেন দুই হাজার রানের মাইলফলক। বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি ঢুকেছেন দুই হাজারের ক্লাবে। মাইলফলকটা পাঁচজনের পরে ছুঁলেও দুই হাজার রানে মুমিনুল পৌঁছেছেন সবচেয়ে দ্রুতগতিতে। এই টেস্ট নিয়ে ২৬তমবারের মতো ...

এবি ব্যাংকের ২ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালকে নিম্ন আদালতের দেয়া জামিন কেন বাতিল করা হবে না-তা জানতে চেয়ে আজ বুধবার রুল জারি করেছে হাইকোর্ট। সেইসঙ্গে তারা যাতে বিদেশে যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ওই মামলার নথি হাইকোর্টে ...

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:  শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন চার উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ১৭৫ ও মাহমুদুল্লাহ ৯ রান করে অপরাজিত আছেন।  এর আগে মাত্র ৯৬ বলে সেঞ্চুরি করেন মুমিনুল হক। এটি তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। মুমিনুলের পর মুশফিকও সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু তিনি নার্ভাস নাইনটির শিকার হন। মুশফিক ১৯২ বলে ১০টি চারের সাহায্যে ৯২ রান ...

খালেদা জিয়ার রায়ে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ: হাফিজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়ে কোনো প্রহসন হলে তবে দেশ নতুন সন্ধিক্ষণে পৌঁছে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর(অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বলেছেন, ‘আগামী ৮ ফেব্রুয়ারির ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ রাজনীতি। প্রহসনের রা‌য়ের প‌রে কোনো বি‌রোধপূর্ণ ঘটনা ঘ‌টলে এর জন্য আওয়ামী লীগ ও হা‌সিনা সরকারই দায়ী থাক‌বে,‌ এর দায়ভার অন্য কেউ নে‌বে ...

গয়েশ্বরসহ আটক নেতা-কর্মীদের মুক্তি দিন: ন্যাপ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিরোধী দলের শত শত নেতা-কর্মী গ্রেফতার, নেতাদের বাসায় পুলিশি তল্লাশির তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে অভিলম্বে সবার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া ...

সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৮৮ পয়েন্ট। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪৭২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ...

হবিগঞ্জে কৃষক হত্যায় ১০জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামে কৃষক আব্দুর রাজ্জাক ওরফে নিবর শাহ (৫২) হত্যা মামলায় ১০ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বুধবার দুপুর একটায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর আদালত মাফরুজা পারভিন এ রায় ঘোষণা করেন। মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ১২জনের সাক্ষ্য নেওয়া হয়। নিহত ...

ষড়যন্ত্র ও পেট্রোল বোমার গন্ধ পাওয়া যাচ্ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও পেট্রোল বোমার গন্ধ পাওয়া যাচ্ছে। বিএনপির এই দেউলিয়াপনার শেষ কোথায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে।’ বুধবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ‘শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’ ও ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বাতিল চেয়ে আইনি বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বাতিল ও প্রত্যাহার চেয়ে আইনি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রেজিস্ট্রি ডাকযোগে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তি পাঠানো আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও নির্বাচন কমিশনের সচিব বরাবর এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। আইনজীবী বলেন, নোটিশ জারির ...

গ্রামীণফোনের আরো রাজস্ব ফাঁকি

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে বিশাল অঙ্কের রাজস্ব ফাঁকির অভিযোগের পর নতুন করে আরো রাজস্ব ফাঁকির অভিযোগ উঠছে। স্থান ও স্থাপনা ভাড়ার উপর ভ্যাট (মূল্য সংযোজন কর) পরিশোধ করার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা করেনি। প্রায় সাড়ে ৪৮ কোটি টাকা স্থান ও স্থাপনা ভাড়ার বিপরীতে প্রযোজ্য ভ্যাট পরিশোধ না করায় প্রাথমিক দাবিনামা ও কারণ দর্শানোর নোটিস দেয় ...