১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৪

সদ্য সংবাদ

ভারতীয় দল একটা বড় চ্যালেঞ্জ : ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার ডারবানে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার ৬ ম্যাচ সিরিজের ওয়ানডে দ্বৈরথ। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। দক্ষিণ আফ্রিকায় ভারতের রেকর্ডটা খুবই দুর্বল। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দল এ পর্যন্ত ২৭টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে ভারত। তবে, সিরিজের প্রথম ওয়ানডের আগে এই রেকর্ডকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না প্রোটিয়া ...

দিনের শুরুতেই সাজঘরে মুমিনুল

স্পোর্টস ডেস্ক: বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির সৌরভ ছড়িয়েছিলেন মুমিনুল হক। দিন শেষ করেছিলেন ১৭৫ রানে অপরাজিত থেকে। বাংলাদেশের সব সমর্থকই আশা করেছিলেন বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে প্রথমবারের মত ২০০ রানের মাইলফলকটি পেরোবেন মুমিনুল। তবে সবাইকে হতাশ করেই দিনের তৃতীয় ওভারে উইকেট হারিয়েছেন তিনি। তাকে সাজঘরে ফিরিয়েছেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। রিপোর্ট লেখার ...

জাপানে অগ্নিকাণ্ডে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে একটি সমাজসেবা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে। পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় স্যাপ্পোরো শহরে এ ঘটনা ঘটে। জাপানের সরকারি বার্তা সংস্থা এনএইচকে’র বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে। তিন তলা ওই ভবনে ১৬ জন মানুষ ছিল, যাদের বেশিরভাগই বয়স্ক। অর্থনৈতিকভাবে যারা অস্বচ্ছল তাদের সহায়তা করে প্রতিষ্ঠানটি। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ...

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। সুষ্ঠুভাবে এই পরীক্ষা অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। এরমধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছাত্রী রয়েছে। সারাদেশে ৩ হাজার ...

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু

দৈনিক দেশজনতা ডেস্ক:  সৌদি আরবের জেদ্দায় আবুল কাশেম (৪৫) ও দাম্মামে হারুনুর রাশিদ (৫৫) নামে দুই প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে আবুল কাশেম জেদ্দা শহরে তার নিজ রুমে ঘুমের মধ্যে মারা যান। তার ভগ্নিপতি আনোয়ার জাহিদ এ কথা জানান। আবুল কাশেমের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ। পিতার নাম মৃত আমিন উল্যাহ মাঝি। অপর বাংলাদেশি হারুনুর রাশিদের রুমমেট ...

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের উপকূলীয় দক্ষিণাঞ্চলে বুধবার একটি ভ্রমণ ও ফ্লাইট-প্রশিক্ষণ হেলিকপ্টার বাড়ির ওপর বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও জরুরিসেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চার আসনবিশিষ্ট রবিনসন-৪৪ নামের হেলিক্টারটি একটি বাড়ির ওপর আঁছড়ে পড়ে ছিটকে আরেকটি বাড়ির সঙ্গে ধাক্কায় খায় এবং ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ঘটনাস্থলের পাশের এক বাসিন্দা স্থানীয় এবিসি-৭ ...

১০০ জিবিপিএস মাইলফলক অতিক্রম করলো ‘আমরা’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দেশের অন্যতম প্রধান আইআইজি সেবাপ্রদানকারী কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড (এটিএল) গত ডিসেম্বরে মাসিক আইআইজি ব্যান্ডউইড-ক্ষমতা ১০০ জিবিপিএস অতিক্রম করেছে। ‘আমরা’ এবং বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিশেষভাবে উল্লেখযোগ্য অর্জন বলে কোম্পানি মনে করছে। বর্তমানে বাংলাদেশ ৫০০ গিগাবিট গতির ব্যান্ডউইড-ক্ষমতার মাইলফলক অতিক্রম করেছে। আমরা টেকনোলজিস লিমিটেড (এটিএল) ২০১২ সালে যখন আইআইজি হিসেবে যাত্রা শুরু করেছিল তখন বাংলাদেশ এর ...

ভর্তি পরীক্ষায় জালিয়াতি : চবির ৮ শিক্ষার্থীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বন করার দায়ে ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বুধবার দুপুরে প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বোর্ড ওফ রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সুপারিশের ভিত্তিতে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নির্বাহী ক্ষমতাবলে অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ বুধবার থেকে কার্যকর হয়েছে। বহিষ্কৃরাদেশের ...

ব্রাজিলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ‘ইয়েলো ফিভার’

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ‘ইয়েলো ফিভার’ বা পীতজ্বর। এই জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৩ জনের। এখন পর্যন্ত ১৩০ জন ইয়েলো ফিভারে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্যবিভাগ। তবে শহরাঞ্চলে এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত করা হয়নি দাবি করে বলা হয়, আক্রান্তদের প্রায় সবাই প্রত্যন্ত অঞ্চলের নাগরিক। এরই মধ্যে রোগের প্রকোপ কমাতে দুই কোটি ব্রাজিলিয়ানকে টিকাদান কর্মসূচির ...

নিয়োগে জালিয়াতি : ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: নিয়োগে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন ও রাঙ্গামাটির সিভিল সার্জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরের দিকে খাগড়াছড়ি সদর থানায় এ মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের রাঙ্গামাটির সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। এ ঘটনায় উদয়ন চাকমা নামে এক অভিযুক্তকে আটক করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ...