নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারাদেশে শনিবার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রবিবার সকালের দিকেও ঝরেছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দিনভর সারাদেশে বৃষ্টি হবে। সোমবারও এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে দেশের বন্দর ও কক্সবাজার উপকূলের ৩ নম্বর সতর্ক সংকেত দুপুরের পর তুলে দেয়া হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ...
ব্রেকিং নিউজ
ট্রাম্পের জেরুজালেম ঘোষণায় নিরাপত্তা পরিষদে একঘরে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে ট্রাম্পের স্বীকৃতির দুই দিনের মাথায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একঘরে হয়ে পড়ল যুক্তরাষ্ট্র। শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির ১৪ সদস্যরাষ্ট্র ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মত দেন। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে আলোচনার মাধ্যমেই জেরুজালেমের অবস্থান ঠিক করতে হবে। বাংলাদেশ সময় গত বুধবার রাত সোয়া ১২টার দিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ...
ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায় দাবানল
আন্তর্জাতিক ডেস্ক: বিগত পাঁচ দিন যাবৎ প্রচন্ড দাবানলে পুড়ে চলেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা। বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ছয়টি দাবানলের মধ্যে সব চেয়ে বড়টির নাম ‘টমাস ফায়ার’। সূত্রের খবর, সোমবার থেকে এখনও পর্যন্ত ভেঞ্চুরা সংলগ্ন ১.১৫ লক্ষ একর জঙ্গল গ্রাস করেছে ‘টমাস ফায়ার’। দমকলকর্মীরা জানান, সান্টা আনা থেকে আসা শুষ্ক ও শক্তিশালী হাওয়ার জেরে ক্রমশ বেড়েই ...
না’গঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আগুন
নিজস্ব প্রতিবেদক: নারায়াণগঞ্জ সদর মডেল থানা সংলগ্ন ইউসিবি ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় দগ্ধ হয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মী সেলিম মিয়ার (৪৮) মৃত্যু হয়েছে। রোববার ভোর চারটার দিকে ১০তলা ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, আগুনের সূত্রপাতের কারণ যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। তিনি জানান, আগুনে ভবনের ভেতরে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে ...
বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেটের সময় আরও তিন দিন
নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার গেজেট প্রকাশের জন্য ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আপিল বিভাগ। আজ রবিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয় আদালত। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ৩ ডিসেম্বর গেজেট প্রকাশে সরকারকে ১০ ...
টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে নাফনদী সংলগ্ন উপজেলার সাবরাং ইউনিয়নের কবির প্রজেক্ট নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বিজিবি-২ ব্যাটালিয়নের একটি দল আওতাধীন সাবরাং ইউনিয়নের কবির প্রজেক্ট ...
ইতালিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
দৈনিক দেশজনতা ডেস্ক: ইতালিতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বুধবার ইতালির সারদেনিয়া এলাকার সেল্লা ও মসকা প্রবেশ পথের প্রায় ৬শ’ মিটারের মধ্যে আলঘেরোতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে একজনের বয়স ২৯ অপর বাংলাদেশির বয়স ৩৯ বছর। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশি কাজ শেষে মালিকের গাড়িতে বাসায় ফিরছিলেন। দেশটির সারদেনিয়া ...
মেধা বিকাশে কোচিং বাণিজ্য বন্ধের দাবি
নিজস্ব প্রতিবেদক : মেধার বিকাশ ঘটাতে এবং শিক্ষা ও জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে অবিভাবক ঐক্য ফোরাম। শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দূর করা ও আইন করে কোচিং বাণিজ্য নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করে অবিভাবক ঐক্য ফোরাম। ফোরামের সভাপতি ...
পেঁয়াজের দাম বাড়ছেই
নিজস্ব প্রতিবেদক : কোনোভাবেই কমছে না পেঁয়াজের দাম। স্থিতিশীলও থাকছে না, বরং বাড়ছেই। বলতে গেলে প্রতিদিনই দাম বাড়ছে। গত সপ্তাহে পেঁয়াজের দাম সর্বোচ্চ ৯০ টাকা থাকলেও এ সপ্তাহে দেশি পেঁয়াজ কেজি বিক্রি হচ্ছে (খুচরা) ১২৫ থেকে ১৩০ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজি ৩৫ থেকে ৪০ টাকা দাম বেড়েছে। যেখানে মাত্র তিনমাস আগেও দেশি পেঁয়াজের দাম ছিল মাত্র ২৫ থেকে ৩০ টাকা। ...
বঙ্গবন্ধুর সংবিধানে নির্বাচন হবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আর সবার মতো বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। তাদের নির্বাচনে আনতে নতুন কোনো আইন করা হবে না। আইনমন্ত্রী বলেন, ‘১৯৭২ সালের ৪ নভেম্বর বঙ্গবন্ধু গণপরিষদে দাঁড়িয়ে যে সংবিধান আমাদের দিয়ে গেছেন, সেই সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর