৭ই মার্চ, ২০২৬ ইং | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৫১

না’গঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আগুন

নিজস্ব প্রতিবেদক:

নারায়াণগঞ্জ সদর মডেল থানা সংলগ্ন ইউসিবি ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় দগ্ধ হয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মী সেলিম মিয়ার (৪৮) মৃত্যু হয়েছে। রোববার ভোর চারটার দিকে ১০তলা ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, আগুনের সূত্রপাতের কারণ যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

তিনি জানান, আগুনে ভবনের ভেতরে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মী সেলিম মিয়া মারা গেছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তফা জানান, খবর পেয়ে ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ১০:১৫ পূর্বাহ্ণ