১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০১

ব্রেকিং নিউজ

বুধবার সারাদেশে বিএনপি প্রতিবাদ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যে উর্ধ্বগতি, পৌর ট্যাক্স ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। দৈনিক দেশজনতা /এমএইচ

কুমিল্লায় বাস খাদে, বাবা-ছেলেসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। ভোরে দাউদকান্দি উপজেলার সিঙ্গুলায় এলাকায় পৌঁছলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।  পরে গাছের সঙ্গে ধাক্কা লেগে ...

নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: নাইকো মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। বেগম খালেদা জিয়ার আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল হাসান এ দিন ধার্য করেন। মামলার নথি সূত্রে জানা যায়, সেনা নিয়ন্ত্রিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বেগম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর ২০০৭ ...

অভিজিৎ হত্যা মামলার প্রতিবেদন ১৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু, তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এ দিন ধার্য করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ...

জেরুজালেম রক্ষায় সর্বাত্মক প্রতিরোধের ডাক ফাতাহ’র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর সারা বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মুসলিম বিশ্বের পক্ষ থেকে ট্রাম্পের এমন সিদ্ধান্ত ইসরাইলিদের দখলকে বৈধতা দেয়ার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এদিকে ফিলিস্তিনে রোববার বিক্ষোভ হয়েছে টানা চতুর্থ দিনের মতো। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেও মার্কিন সিদ্ধান্তের বিপক্ষে বিক্ষোভ চলছে। এর মধ্যে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভে সহিংসতায় আহত ...

আমার মামলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমার মামলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিছুই হবে না। বিএনপিকে চাপে রাখতে সরকার মামলাকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে বিশেষ আদালতে চলা মামলা সম্পর্কে এ ধরনের মন্তব্য করেছেন। বৈঠক শেষে স্থায়ী কমিটির এক সদস্য এ কথা জানিয়েছেন। রাত ৯টায় ...

ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ওয়ান প্ল্যানেট সামিটে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ১০টার দিকে সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা। তিন দিনের সরকারি সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর প্যারিসে ‘ওয়ান প্ল্যানেট সামিট’ হবে। ২০১৫ ...

অবৈধ স্থাপনা : আনোয়ার খান মডার্ন হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে স্থাপনা গড়ে তোলায় আনোয়ার খান মডার্ন হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। রাজউক জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ধানমন্ডির ৮ নম্বর রোডের ১৭ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত আনোয়ার খান মডার্ন হাসপাতাল ভবনের নকশা রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে চান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয়। ...

বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে ৬০০ যাত্রীকে জরিমানা

পাবনা প্রতিবেদক: বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে পাকশী বিভাগীয় রেলওয়ের বিভিন্ন রুটের শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ৮ ট্রেনের ৬০০ যাত্রীর কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে কর্তৃপক্ষ। ঈশ্বরদী-রাজশাহী আন্তঃনগর কমিউটার ট্রেন, রাজশাহী-চিলাহাটি তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকা দ্রুতযান এক্সপ্রেস, চিলাহাটি-খুলনা রূপসা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-ঈশ্বরদী বাইপাসগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে বিনা টিকেটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন ...

পুঁজিবাজারের তালিকাভুক্ত গোল্ডেন সনকে ২৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বন্ড সুবিধার অপব্যবহার করায় পুঁজিবাজারের তালিকাভুক্ত গোল্ডেন সনকে ২৭ লাখ এক হাজার ৭০০ টাকা জরিমানা করেছে কাস্টমস বন্ড কমিশনারেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কাস্টমস বন্ড কমিশনারেটের তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, গোল্ডেন সন বন্ড সুবিধার আওতায় বন্ডেড ওয়ার হাউজের মাধ্যমে পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানি করে তা অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করেছে। এ বিষয়ে কাস্টম ...