আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে সোমবার একটি মালবাহী গাড়ির সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় ২৮৫ কিলোমিটার দক্ষিণপূর্বে মির্জাপুর জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মির্জাপুরে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আজ সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক্টরের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাক্টরটিতে যাত্রী ছিল।’ ‘ঘটনাস্থলেই ...
ব্রেকিং নিউজ
মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাইবান্ধায় রাষ্ট্রদ্রোহ মামলা
গাইবান্ধা প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের বিরুদ্ধে কটূক্তি ও অবজ্ঞা করায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার গাইবান্ধা আমলী আদালতে গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা গেছে, গত ১ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত গণতন্ত্র ...
আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে রোববার নিরাপত্তা বাহিনীর অভিযানে উগ্রবাদী গোষ্ঠী আইএসের নয় সদস্য নিহত ও অপর চারজন আহত হয়েছেন। সোমবার স্থানীয় এক কমকর্তা একথা জানিয়েছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি সিনহুয়াকে বলেন, ‘আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সম্প্রতি খোগিয়ানি জেলায় উগ্রবাদ দমন অভিযান শুরু করেছে। এ অভিযান চলাকালে রোববার নিরাপত্তা বাহিনী ও আইএস যোদ্ধাদের মধ্যে ব্যাপক ...
১২৮ কর্মকর্তা হলেন অতিরিক্ত সচিব
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২৮ যুগ্মসচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ১২৮ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি। এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হল ৫৬০ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা একশ’র কিছু বেশি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রশাসনে ...
বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে আজই প্রকাশ হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ‘গেজেট হয়ে গেছে এখন শুধু প্রকাশের অপেক্ষা। আজই প্রকাশ পাবে। আগামী ৪৫ মিনিটের মধ্যে। সুপ্রিম ...
চট্টগ্রামে মাটির ঘর ধসে নিহত ২
চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে মাটির ঘর ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার দোহাজারি পৌর সদরের আওতাধীন ইদপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মমতাজ বেগম (৫০) ও তার মেয়ে পান্না বেগম (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন ফেরদৌস আরা বেগম (১৮) নামে একজন। দোহাজারি হাসপাতালের আরএমও ডা: ...
সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে উভয় স্টক এক্সচেঞ্জে। এদিন লেনদেন শেষে ডিএসইতে ৪৯১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৭০টির ...
রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি কমছে
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি কক্সবাজারের উখিয়াবাসীর সহানুভূতি ধীরে ধীরে কমে আসছে বলে জানানো হয়েছে এক অনুষ্ঠানে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও আশেপাশের এলাকায় পরিদর্শনের অভিজ্ঞতা থেকে এই পর্যবেক্ষণের কথা জানান মানবাধিকার কর্মী সুলতানা কামাল। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফ্যাক্ট ফাইন্ডিং’ প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি। ...
ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে (ওয়াপদা) আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব কচুয়াবহর এলাকার ১৩০/১৩২ কেবি পাওয়ার ট্রান্সমিটার কেন্দ্রে আগুন লাগে। পরে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের পাশাপাশি সিলেট থেকে যাওয়া ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রের (ওয়াপদা) ইনচার্জ নিক্সন চন্দ্র দাস জানান, সকালে পাওয়ার ট্রান্সমিটারে ধোঁয়ার ...
রসিক নির্বাচনে বিএনপির পরিচালনা কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় কমিটি করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে। সদস্য সচিব হিসেবে আছেন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর