১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:২৬

ব্রেকিং নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজী হয়নি। শুক্রবার ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাপন্থিরা।ইসরায়েল অবশ্য আয়রন ডোম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমে ওই রকেটগুলো ধ্বংস করে দেয়। এর কিছুক্ষণের মধ্যে গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে ট্যাংক ও বিমান হামলা চালায় ইসরায়েল। ...

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে১১ শ্রমিক দগ্ধ

গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি প্রসাধনী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর এলাকায় অবস্থিত এসএস কসমেটিকস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনে দগ্ধ ১১ শ্রমিকের পরিচয় জানা যায়নি। দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা ...

আজ সারাদেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সিটি করপোরেশনসহ পৌর ট্যাক্স, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার ১৩ ডিসেম্বর রাজধানীসহ সারাদেশ কর্মসূচি দিয়েছে বিএনপি। তবে রংপুর সিটি করপোরেশন এলাকা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ক্ষমতাসীনদের পকেট ...

আকায়েদের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি আটক

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে বাস টার্মিনালে আত্মঘাতী হামলার চেষ্টাকারী আকায়েদ উল্লাহর স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জিগাতলার মনেশ্বর রোডের বাসা থেকে তাদেরকে আটক করা হয়। মনেশ্বর রোডের বাড়িটিতে ছয় মাস বয়সী সন্তানকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে থাকেন আকায়েদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের উপ কমিশনার সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ...

গেইল তাণ্ডবে ঢাকার সামনে রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক: বিপিএলের হাইভোল্টেজ ফাইনালেও ঝড়ো সেঞ্চুরি হাঁকালেন ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’ ক্রিস গেইল। তার বিস্ফোরক ইনিংসে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোরে চোখ রাখছে রংপুর রাইডার্স। ৫৭ বল মোকাবেলায় শতক পূরণ করেন গেইল। তাতে ছিল ৪টি চার ও ১১টি ছক্কার মার। এবারের আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে পঞ্চম। আগের ম্যাচে জ্বলে উঠতে না পারা গেইল ফাইনালের মঞ্চে ঠিকই স্বরুপে ফিরেছেন। ...

আগামীকাল মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজত

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর এক বিবৃতিতে জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণার প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে এক কর্মসূচির ঘোষণা করেছে। বুধবার ১৩ ডিসেম্বর, সকাল ১১ টায়, জাতীয় মসজিদ বায়তুল মুকাররামের উত্তর গেটে গণজমায়েত শেষে আমেরিকান দূতাবাস ঘেরাও ...

কাতারে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক: কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার কাতার সময় সন্ধ্যা ৬টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। বর্তমানে নিহতদের লাশ কাতারের ওয়াকরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সামসুদ্দিন রিয়াদ চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। তিনি কাতারের মিরসরাই সমিতির সদস্য। অন্যজনের নাম জানা যায়নি। তবে তার বাড়ি চট্টগ্রামের রাউজানে ...

এককভাবে ২০২৩ বিশ্বকাপ আয়োজন করবে ভারত

স্পোর্টস ডেস্ক: এই প্রথম এককভাবে বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। গত সোমবার বিসিসিআইয়ের সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিরও আয়োজক হবে ভারত। এর আগে তিনবার বিশ্বকাপের সহযোগী আয়োজক ছিল বিসিসিআই। তবে আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের একক আয়োজক হতে যাচ্ছে তারা। শুধু তাই নয়! ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিরও একক আয়োজক ভারত। ...

ডেমরায় রানা হত্যা: ৪ জনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ডেমরায় রানা (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় ৪ জনকে ফাঁসি ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সর্দার এ আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মাসুম, আল আমিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন ও মো. জাহাঙ্গীর হোসেন। তার সবাই পলাতক রয়েছে। মামলার অন্য দুই ...

জেএসসি ও জেডিসির ফল ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। একই সময় প্রধানমন্ত্রী ২০১৮ সালের বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল ...