১০ই মার্চ, ২০২৬ ইং | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:৩৮

আকায়েদের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি আটক

নিজস্ব প্রতিবেদক:

নিউ ইয়র্কে বাস টার্মিনালে আত্মঘাতী হামলার চেষ্টাকারী আকায়েদ উল্লাহর স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জিগাতলার মনেশ্বর রোডের বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

মনেশ্বর রোডের বাড়িটিতে ছয় মাস বয়সী সন্তানকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে থাকেন আকায়েদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের উপ কমিশনার সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনজনকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার নিউ ইয়ার্কের ম্যানহাটনে ব্যস্ততম বাস টার্মিনালে বিস্ফোরণের পর আকায়েদকে আহত অবস্থায় গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে নিউ ইয়র্ক পুলিশ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৮:১৭ অপরাহ্ণ