১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

ব্রেকিং নিউজ

ইরানের কেরমানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প: আহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেরমান প্রদেশের হোজাদক নগরীতে বুধবার সকালে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৫৫ জন আহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ১।  রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে আইআরআইবি টিভি একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র। ভূমিকম্পটির প্রাণকেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে ৩০ দশমিক ৮৩৭২ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৫৭ দশমিক ২৭৩১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। মঙ্গলবার হোজাদক শহরে ৬ দশমিক ২ মাত্রার ...

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করবে ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণ করতে বুধবার তুরস্কে জরুরি সভায় মিলিত হচ্ছে ইসলামি সহযোগী সংস্থা(ওআইসি)। মুসলিম রাষ্ট্রগুলোর সবচেয়ে শক্তিশালী এ জোট মুসলমানদের তৃতীয় পবিত্র শহর জেরুজালেমকে রক্ষায় কী পদক্ষেপ নিতে যাচ্ছে তা নিয়ে এরই মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বরাবরের মতো ওআইসি ফিলিস্তিন ইস্যুতে দায়সারা কথা বলবে নাকি অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাত দশক ধরে দখলদারির অবসানে ...

জাতীয়করণ হচ্ছে আরো ৩৭টি বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: নতুন করে আরো ৩৭টি উপজেলার মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হচ্ছে। একই সঙ্গে নতুন করে শিক্ষক-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত নির্দেশনার চিঠি গতকাল মঙ্গলবার অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩৭টি মাধ্যমিক ...

যৌথ কমিশন গঠনে ঢাকা-প্যারিসের ঐকমত্য

দৈনিক দেশজনতা ডেস্ক: বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতার সুযোগ-সুবিধা অনুসন্ধানে একটি যৌথ কমিশন গঠনে সম্মত হয়েছে ঢাকা ও প্যারিস। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে মঙ্গলবার এখানে এলিসি প্রাসাদে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, বৈঠকে উভয় নেতা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ...

খাগড়াছড়িতে অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে অস্ত্রসহ ৬জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে গুইমারা উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার চৌধুরীপাড়া এলাকায় নাশকতার জন্য জড় হয়েছে কয়েকজন সন্ত্রাসী- এমন সংবাদ পেয়ে অস্ত্রসহ ৬ জনকে আটক করে সেনাবাহিনী। পরে ...

মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি পণ্ড

নিজস্ব প্রতিবেদক: পুলিশের বাধায় মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি পণ্ড হয়ে গেছে হেফাজত ইসলামের। বুধবার ১২ টা ২০ মিনিটে হেফাজতের মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় হেফাজত কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মার্কিন দূতাবাস অভিমুখে রওনা দেয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের পবিত্র ...

আগামীকাল বুদ্ধিজীবী কবরস্থানে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে আগামীকাল মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ৯ টায় খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে রওয়ানা হবেন। বুধবার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

দক্ষিণ সুদানে উপগোত্রের মধ্যে সংঘর্ষে নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানে দু’টি উপগোত্রের মধ্যে সংঘর্ষে একশ ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সে দেশের একজন সাংসদ ধারুয়াই মাবর টেনি এ কথা জানান। সাংসদ ধারুয়াই জানান, দক্ষিণ সুদানের পশ্চিমের লেক অঞ্চলে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘর্ষে আরও দুই শতাধিক লোক আহত হয়েছে। নাইরোবি থেকে বিবিসির ফার্দিনান্দ ওমোন্দি জানান, সেখানে সংঘর্ষের ঘটনা নৈমিত্তিক ঘটনা। তবে হতাহতের এ ঘটনা ...

তোপকাপি জাদুঘর ও ব্লু মসজিদ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

দৈনিক দেশজনতা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইস্তাম্বুলের ঐতিহাসিক তোপকাপি প্যালেস (জাদুঘর) ও পরে রাষ্ট্রপতি ইস্তাম্বুলের প্রাচীন ব্লু মসজিদ পরিদর্শন করেছেন। রাষ্ট্রপতি হামিদ ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগদানে বর্তমানে তিন দিনের সরকারি সফরে ইস্তাম্বুল রয়েছেন। আজ এখানে এ শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। রাষ্ট্রপতি, তার পত্নী রাশিদা খানম এবং পরিবারের অন্যান্য সদস্যরা স্থানীয় সময় বেলা আড়াইটায় জাদুঘরে আসেন। ...

বিদেশি লেনদেনে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ মন্দা কাটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের শেয়ারবাজার। এতে বাজারের উপর সব শ্রেণির বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও। শেয়ারবাজারে বিদেশিদের লেনদেনে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। সদ্য সমাপ্ত নভেম্বরে শেয়ার লেনদেনে বিদেশিদের অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে। মাসটিতে বিদেশিরা ১ হাজার ২৫৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছেন। শেয়ারবাজারের ইতিহাসে এক মাসে বিদেশিরা ...