ময়মনসিংহ প্রতিবেদক: বেসরকারি ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা মাহাবুবুল হক চিশতীকে গ্রেপ্তার ও তাঁর বিচারের দাবিতে ময়মনসিংহের দুর্নীতি দমন কমিশন কার্যালয় ঘেরাও করা হয়েছে। এ ছাড়া এই দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ, অবস্থান ও মিছিল করেছেন স্থানীয়রা। আজ বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে ময়মনসিংহ-জামালপুর সড়কে শত শত যানবাহন আটকা ...
ব্রেকিং নিউজ
সোহরাওয়ার্দীতে না হলে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে দলটি। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, সরকার বিএনপির ...
এবারের হজ চুক্তি ১৪ জানুয়ারি
অনলাইন ডেস্ক: বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে ২০১৮ সালের হজ চুক্তি আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে আজ বুধবার অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। এটি ছিল দশম জাতীয় সংসদে এ কমিটির ধর্ম বিষয়ক ৩১তম বৈঠক। কমিটির এ বৈঠকে চিহ্নিত প্রতারক হজ এজেন্সিগুলো যাতে হাজী পাঠাতে না ...
এনবিআর চেয়ারম্যান হলেন মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিবেদক: মোশাররফ হোসেন ভূঁইয়াকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে পদ্মা সেতু প্রকল্প নিয়ে জটিলতার সময় সেতু বিভাগের সচিব ছিলেন তিনি। চাকরির মেয়াদ শেষে অবসরে যাওয়া এই কর্মকর্তাকে দুই বছরের চুক্তিতে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। জাতীয় ...
শ্রীমঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৪
মৌলভীবাজার প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ চারজন আহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বিজিবি ক্যাম্পে এ দুর্ঘটনাটি ঘটে। শ্রীমঙ্গল বিজিবি’র একটি সূত্রে জানা যায়, কুয়েত থেকে কয়েকজন অফিসার নিয়ে ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসার পথে অবতরণের সময় হেলিকপ্টারটি শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে বিধ্বস্ত হয়। এ সময় বিমানের পাইলট ও কেবিন ক্রুসহ চারজন আহত হন। আহতদের নাম ...
পেরুতে বাস সৈকতে পড়ে ৪৬ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে একটি যাত্রীবাহী বাস খাড়া পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচের পাথুরে সৈকতে পড়ে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১জন। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ৫৭ জন আরোহী নিয়ে রাজধানী লিমার ...
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম মিঠুন চাকমা। তিনি সদর উপজেলায় ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য।হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সদর থানার ওসি জানান, স্লুইচ গেইট এলাকায় বুধবার দুপুর ১২টার দিকে তাকে গুলি করা হয়। স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউপিডিএফের তথ্য ও প্রচার সম্পাদক ...
পাইওনিয়ার ডেন্টালে তালা দিলো শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ১৩ দফা দাবি আদায়ে ফের আন্দোলনে নেমেছে রাজধানীর ভাটারায় অবস্থিত বেসরকারি পাইওনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। আজ দুপুরে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে রেখেই কলেজটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। এর আগে, এক নেপালি ছাত্রীর আত্মহত্যাকে কেন্দ্র করে গত ২০ ডিসেম্বর বিক্ষোভে নামে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া স্বদেশি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে গত ২৩ ডিসেম্বর কলেজ ভবন ঘেরাও করে সেখানে ...
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বড় ধরনের এক সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। বুধবার পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজ্যের রাজধানী জয়পুরে একটি টেম্পোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।’ এই ঘটনায় টেম্পোর চালকসহ ছয়জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরো দু’জন মারা যায়। ...
ঢাবি শিক্ষকের রুমে তালাবদ্ধ অবস্থায় পাওয়া শিক্ষিকার শাস্তি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক উম্মে কাউসার লতাকে ‘মূল্যবোধের অবক্ষয়ের’ কারণে এক বছরের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম হতে অব্যাহতি দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার ওই বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মেহতাব খানম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে এই শিক্ষিকাকে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আকিব উল হকের কক্ষের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর