১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১২

ব্রেকিং নিউজ

ওসমানী বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ‘ফ্লাই দুবাই’র একটি ফ্লাইট থেকে সাত কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। এ ঘটনায় বিমানের এক কর্মীকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে এ অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের মেকানিকাল সহকারী কারিমুল ইসলামকে আটক করেন বিমানবন্দর ...

আগ্রাসী ঋণের ব্যাপারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং খাতে মালিকানা পরিবর্তন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অপসারণে আতঙ্কিত ব্যাংকাররা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছেন তারা। অন্যদিকে, আগ্রাসী ঋণের ব্যাপারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ব্যাংকিং খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডিদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডিসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে ...

রেমিট্যান্সের অর্থ হুন্ডি করায় গ্রেফতার ৮ বিকাশ এজেন্ট

নিজস্ব প্রতিবেদক: রেমিট্যান্সের অর্থ অবৈধভাবে বিকাশের মাধ্যমে হুন্ডি করায় ৮ বিকাশ এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। সিআইডির সিনিয়র সহকারী কমিশনার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেল) শারমিন জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রেমিট্যান্সের অর্থ জালিয়াতির কারণে দায়ের করা ৯টি মানিলন্ডারিং মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মালিবাগস্থ সিআইডি সদর দফতরে আয়োজিত ...

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হতে পারেন ৭৫ হাজার ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই নানা কারণে আলোচিত-বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে তার শক্ত অবস্থান অন্যতম। তবে শুরু থেকেই ট্রাম্পের ক্ষমতায় আসার ব্যাপারে বেশ উচ্ছ্বসিত ছিলেন ভারতীয়রা। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন ভিসানীতির কারণে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হতে পারেন ৭৫ হাজার ভারতীয়! এ ব্যাপারে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরে প্রস্তাব করা হয়েছে- ...

ছয় লেনের ফ্লাইওভারের দ্বার খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক: ফেনীর মহিপালে নির্মিত দেশের প্রথম ও একমাত্র ছয় লেনের ফ্লাইওভারের দ্বার খুলছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন ফ্লাইওভারটি। জানা যায়, ফ্লাইওভারের সার্ভিস লেনের দৈর্ঘ্য ১৩৭০ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৫ মিটার। সংযোগ সড়কের দৈর্ঘ্য ১১৬০ মিটার এবং ফুটপাথের দৈর্ঘ্য ২২১০ মিটার। ফ্লাইওভারটিতে রয়েছে ১১টি স্প্যান এবং ১৩২টি পিসি ...

আজ ফের আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাইল্লাহ মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন। এ দিন রাজধানীর বকশীবাজারের ...

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তবর্তী একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বুধবার ১৪ মুসল্লি নিহত হয়েছে। বেসামরিক শান্তিরক্ষা দলের সদস্যরা এএফপিকে এ কথা জানিয়েছে। সন্দেহভাজন এক বোকো হারাম উগ্রবাদী স্থানীয় সময় ভোর ৫টায় গামবোরু মসজিদের ভিতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। একজন বেসামরিক মিলিশিয়া উমর কাচাল্লা জানান, ‘মসজিদটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে ১৪ মুসল্লির লাশ উদ্ধার ...

৩৮১ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে বিমান

অনলাইন ডেস্ক: সদ্য বিদায়ী ২০১৬-২০১৭ অর্থবছরে বিমান নিট মুনাফা অর্জন করেছে ৪৭ কোটি টাকা এবং একই সময়ে রাষ্ট্রীয় কোষাগারে বিমান ৩৮১ কোটি টাকা রাজস্ব প্রদান করেছে। একই সময়ে বিমান ২৩ লাখ ৫১ হাজার যাত্রী পরিবহন করেছে এবং কার্গো পরিবহন করেছে ৩৩ হাজার ৫৪২ মেট্রিক টন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে আজ বুধবার সংস্থার মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এসব তথ্য ...

এসএসসি পরীক্ষায় কেন্দ্রে প্রবেশ আধঘন্টা আগেই

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই হলে প্রবেশ করা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার ৩ জানুয়ারি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে জেএসসি/জেডিসি পরীক্ষায় প্রথমবারের ...

‘অপরাজিতা’ ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কিশোরী ফুটবলারদের ঢাকা আসার কথা ছিল ১০ জানুয়ারি। ওই দিন শুরু হবে মেয়েদের দীর্ঘমেয়াদী ক্যাম্প। তার আগেই মারিয়া মান্ডাদের আরেকবার আসার কারণ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩ টায় গণভবনে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাফ জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছিলেন মেয়েদের। প্রধানমন্ত্রী দলকে সংবর্ধনার পাশাপাশি অর্থ পুরস্কার দেবেন দলের প্রত্যেককে আলাদা করে। বুধবার ...