নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে উন্মুক্ত স্থানে সমাবেশের অনুমতি দেয়া হবে না বলে বিএনপিকে জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি জানিয়েছে, শুক্রবার সমাবেশ করতে চাইলে ঘরোয়া পরিবেশ করতে হবে। বুধবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাত শেষে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপিকে ...
ব্রেকিং নিউজ
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শনে কক্সবাজারে এসেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কক্সবাজার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদলটি। বৈঠকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, মানবিক সংকট ও চাহিদাসহ নানা বিষয়ে আলোচনা হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন ছাড়াও প্রশাসনসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক ...
ডিএনসিসি নির্বাচন ২৬ ফেব্রুয়ারি: সিইসি
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন। একইসঙ্গে দুই সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া ওয়ার্ড গুলোতেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৯ জানুয়ারি সে লক্ষ্যে তফসিল ঘোষাণা করা হবে বলে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে প্রধান ...
দ্বিতীয় প্রস্তুতিতেও বাংলাদেশ যুবাদের হার
স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওটোগা ‘এ’ দলের কাছে ২৪ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ যুব দল। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে একই দলের কাছে ৬ উইকেটে হেরেছিল সাইফ হাসান-আফিফ হোসেনের দল। ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটোগা ওভালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ ...
আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২২ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি আয়োজিত চলতি বছরের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি । তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বিগত সম্মেলনগুলো ১ ফেব্রুয়ারি উদ্বোধন হলেও এবার তারিখ পিছিয়ে ২২,২৩ ও ২৪ ফেব্রুয়ারি করা হয়েছে। একাডেমির একুশের গ্রন্থমেলার মূলমঞ্চে ২২ ফেব্রুয়ারি সম্মলেন উদ্বোধন করা হবে। এ ছাড়া বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিষারদ,কবি শামসুর রাহমান সেমিনার ...
অতিরিক্ত সিম বন্ধের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক: একজন মোবাইল ফোন ব্যবহারকারীর নামে ১৫টির বেশি মোবাইল সিম কার্ড নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিম আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বন্ধ করতে হবে। গ্রাহককে নিজ উদ্যোগে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত সিম বন্ধের এ কাজটি করতে হবে। অতিরিক্ত সিম বন্ধের শেষ সময় ছিল গত ৩১ ডিসেম্বর। এখন তা দুই মাস বাড়ানো হয়েছে। জানতে চাইলে বিটিআরসির সচিব ও ...
যুক্তরাষ্ট্রে চীনা বিনিয়োগ আটকে দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অর্থ স্থানান্তরকারী কোম্পানি মানিগ্রামকে কিনতে চীনের আলিবাবা গ্রুপের দেওয়া বিনিয়োগ প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র। আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অ্যান্ট ফাইন্যান্সিয়াল ১২০ কোটি ডলারে মানিগ্রামকে কিনতে চেয়েছিল। এই একীভূতকরণের ঘোষণাটি এসেছিল গত বছর। কিন্তু যুক্তরাষ্ট্রের বিদেশি বিনিয়োগ নিয়ন্ত্রক সংস্থা কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট বলছে, তারা এখন আর এ ক্ষেত্রে সহায়তা করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ...
সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৫১৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৫৭ কোটি ৮০ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ...
৩৬তম বিসিএসে স্থগিত ২০ প্রার্থীকে নিয়োগের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: ৩৬তম বিসিএসে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ২০ প্রার্থীর স্থগিত করা ফল পুনরায় প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রার্থীদের দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বিভিন্ন পদে তাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি। ২০ প্রার্থীর মধ্যে সাধারণ ক্যাডারে ১৩ জনকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে প্রশাসনে ৮ জন, তথ্য সহকারী ...
আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি: নতুন বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এ কে এম শাজাহান কামাল বলেছেন, আমি মন্ত্রী হওয়ার পর এই দফতরের দায়িত্ব পেলে অনেকেই বলেছে, এই মন্ত্রণালয় একটা আগুনের কুণ্ড। আমি সেই আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি। অনেকের কাছেই বিমানের অনেক বদনাম আমি শুনেছি। আমি বলতে চাই, আমার হাতে সময় মাত্র ৯ মাস। জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও বিমানের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর