১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

ব্রেকিং নিউজ

ব্যালট নয়, বুলেটই হাসিনার ক্ষমতার উৎস: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিশ্ব দেখলো ব্যালট নয়, বুলেটই হাসিনার ক্ষমতার উৎস। ৫ জানুয়ারির ‘ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন’ বাংলাদেশীদের ভোটাধিকারের ঐতিহাসিক সংগ্রামের প্রতি করুণ পরিহাস ও আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পিঠে ছুরিকাঘাত। জনগণই তাদের সরকার গড়বে, চক্রান্তকারীরা না। গণতন্ত্রের প্রশ্নে আপস নয়। আজ শুক্রবার এক টুইটার বার্তায় তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে বিএনপি ...

গুলিস্তানের পাতাল মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটে আগুন লেগেছে। আজ শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ‘ওয়্যার হাউস ইন্সপেক্টর’ আতাউর রহমান জানান, বিকেলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

দেশব্যাপী বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত ১৬

নিজস্ব প্রতিবেদক: ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজ দেশব্যাপী কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। ২০১৪ সালের ৫ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচন করে ফের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সে সময় নির্বাচন বর্জন করা দেশের অন্যতম বিরোধী দল বিএনপি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। তবে আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয়’ দিবস হিসেবে ...

প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের অনশন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্তির দাবিতে আজ শুক্রবার টানা ষষ্ঠ দিনের মতো অনশন কর্মসূচি অব্যাহত রেখেছিল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া শিক্ষকরা ঘরে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস পেয়ে অনশন প্রত্যাহার করেছেন শিক্ষক-কর্মচারীরা। অনশনের ষষ্ঠ দিনে কর্মসূচি স্থল জাতীয় প্রেসক্লাবের সামনে যান প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও শিক্ষা সচিব। তারা প্রধানমন্ত্রী শেখ ...

নয়াপল্টনে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। শুক্রবার সকাল ৬টা থেকে নয়াপল্টন এলাকায় রাস্তায় দুই পাশে, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড়ে পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, উল্লেখিত এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতির পাশাপাশি এপিসি, জলকামান ও প্রিজন ভ্যানও রাখা হয়েছে। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা ...

ইরানের বিরুদ্ধে আবারো মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ধারবাহিক বিদ্বেষী নীতির আওতায় দেশটির পাঁচটি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন সরকার বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করার ‘অভিযোগে’ ওই পাঁচ শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এসব কোম্পানিকে আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেয়া হয়েছে। এসব কোম্পানি ইরানের বৃহৎ শিল্প গোষ্ঠী ‘শাহিদ বাকেরি’র শাখা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। মার্কিন অর্থ ...

আসামের ২০ হাজার মানুষকে বিদেশি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: নাগরিক নিবন্ধন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই নাগরিকত্বের ‘সন্দেহজনক’ (ডি-ভোটার) তালিকায় থাকা প্রায় ২০ হাজার মানুষকে এরইমধ্যে ‘বিদেশি’ ঘোষণা করেছে আসাম। ২০১৭ সালের অক্টোবর মাস পর্যন্ত রাজ্যের ‘ফরেনার ট্রাইব্যুনাল’ ঘোষিত বিভিন্ন রায়ে সন্দেহজনক ওই নাগরিকেরা বিদেশি হিসেবে শনাক্ত হন। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুকে উদ্ধৃত করে উত্তর-প্রদেশভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন এ খবর জানিয়েছে।২০১৭ সালের ৩১ ডিসেম্বর জাতীয় ...

ঘন কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল। মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করা আছে পাঁচটি ফেরি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারীর জানান, বৃহস্পতিবার রাতে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও শেষ রাতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। তখন ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে ঝুঁকি এড়াতে ভোর রাত ৪টা ...

রাজধানীতে ৪ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে র‍্যাবের চেকপোস্টে তল্লাশির সময় একটি জিপ গাড়ি থেকে তিন হাজার ৮৭০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন হৃদয় আলম ও হাসানুর রহমান। ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১০ এ অভিযান চালায়। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন জানান, জিপটি থামানোর পর চালকের কাছে মালিকানার কাগজ চাইলে ...

হাড়কাঁপানো শীত: থাকতে পারে আরও ৪ দিন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে কমতে শুরু করেছে তাপমাত্রা। বেড়েছে শীতের তীব্রতা। বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে শ্রমজীবী মানুষ বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। কনকনে শীতে বৃদ্ধ ও শিশুরা কষ্ট পাচ্ছে। দেখা দিয়েছে শীতজনিত বিভিন্ন রোগ-বালাই। ক্ষতিগ্রস্ত হচ্ছে আলুসহ বিভিন্ন ফসল। দিনের বেলা কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও কমছে ...