নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার এসএম নিটওয়্যার লিমিটেড নামের একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই গুদামের কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাঘেরবাজার এলাকার শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এসএম নিটওয়্যার লিমিটেড কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ...
ব্রেকিং নিউজ
ঝুলে গেলো মোদির তিন তালাক বিরোধী বিল
আন্তর্জাতিক ডেস্ক: বাজেট অধিবেশন পর্যন্ত ঝুলে রইল তাৎক্ষণিক তিন তালাক বিলের ভাগ্য। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাশ করিয়েছিল সরকার। বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো হোক বিরোধীদের এই দাবি মানেনি। কিন্তু রাজ্যসভায় তারা সংখ্যালঘু। তাই সরকারের কৌশল ছিল, বিলটি যেনতেনপ্রকারে পেশ করে ভোটাভুটিতে যাওয়া। যাতে এই প্রচার করা যায় যে, বিরোধীরা তিন তালাক প্রথা বজায় রাখার পক্ষে। এই অবস্থায় বিরোধীদের পাল্টা কৌশল ...
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুলের দূতাবাস এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি দলের কাছে এই হামলা চালানো হয়। কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ বলেন, সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে পুলিশ বাহিনীর সদস্যরা ...
নিজের শহরেই আঘাত হানল উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র
আন্তর্জাতিক ডেস্ক: একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে গিয়ে বিপত্তি বাধাল উত্তর কোরিয়া। পরীক্ষা চালাতে গিয়ে নিশানা ভুলে দেশটির একটি শহরেই আঘাত হানল একটি ক্ষেপণাস্ত্র । দীর্ঘদিন গোপন করে রাখলেও এরকম একটি ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। ২০১৭ সালের ২৮ এপ্রিলে ঘটা এ ঘটনা সম্প্রতি মার্কিন গোয়েন্দাদের সূত্রে প্রকাশ হয়ে পড়ে। তাদের দাবি, নিক্ষেপনের মাঝখানে যান্ত্রিক ক্রুটির ফলে হোয়াসং টুয়েলভ ...
যুক্তরাষ্ট্রে শত বছরের সর্বনিম্ন তাপমাত্রায় ২২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: তীব্র তুষার ঝড় বা ‘বোমা সাইক্লোনের’ জেরে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন তাপমাত্রা শত বছরের রেকর্ড ভঙ্গ করতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়াবিদরা। তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াসে। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলজুড়ে চলা শীতকালীন ঝড়ে এ পর্যন্ত ২২ জনের প্রাণহানি হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে টেক্সাসে তিনজন, ...
নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী বৈঠক ব্যর্থ
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ইরান বিরোধী বৈঠক ব্যর্থ হয়েছে। ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান সহ অর্থনৈতিক ইস্যুতে সাম্প্রতিক বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের সমর্থন ঘোষণার পর মার্কিন প্রশাসন ওই বৈঠকের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পরিষদের বেশিরভাগ সদস্যদেশ মার্কিন উদ্যোগের বিরোধিতা করে বলেছে, এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়। শুক্রবার রাতে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলামআলী খোশরু আমেরিকায় সরকার ...
বাধায় আটকা ডিএনসিসি’র ইউটার্ন প্রকল্প
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দিনের পর দিন বেড়েই চলেছে যানজটের মাত্রা। অসহনীয় যানজটে অতিষ্ট হয়ে ওঠেছে রাজধানীবাসী। দিনে দিনে এ সমস্যা আরও ভয়াবহ হচ্ছে। প্রতিদিন রাজধানীবাসীর ঘণ্টার পর ঘণ্টা যেমন কর্মসময় নষ্ট হচ্ছে, তেমনি কোটি কোটি টাকার লোকসানও হচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য মতে, ঢাকাতে যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যানজটের এসব দিক বিবেচনা করে যানজট কমাতে তেজগাঁওয়ের সাতরাস্তা থেকে ...
বিনা ভোটে মন্ত্রী, হাউ ইজ দ্যাট পসিবল: বি. চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বিষয়ে সংশয় প্রকাশ করে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ১৫৩টি আসনে তো কোনো ভোটই হলো না এবং সেই ১৫৩টি আসনে নির্বাচিত প্রতিনিধিরা, তারা মন্ত্রী হলো। সংবিধান সংশোধন করল! হাউ ইজ দ্যাট পসিবল? আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি তার সন্দেহের কথা জানান। বি. চৌধুরী বলেন, ...
আ.লীগের জন্য ৫ জানুয়ারি কলঙ্কের দিন : মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: ৫ জানুয়ারি আওয়ামী লীগের জন্যও কলঙ্কের দিন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে সুপ্রিমকোর্ট মিলনায়তনে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, চুপ করে বসে থাকলে হবে না। গণজাগরণ সৃষ্টি করতে হবে। গণজাগরণে মুক্তি। আজকে দিন কলঙ্কের দিন তো বটেই। আওয়ামী লীগের জন্য সবচেয়ে কলঙ্কের দিন। আওয়ামী ...
ত্রিদেশীয় সিরিজের সময় সূচিতে পরিবর্তন
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আগামী ১৫ জানুয়ারি পর্দা উঠছে ত্রিদেশীয় সিরিজের। আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টা ৩০ মিনিট থেকে। তবে শীতের তীব্রতার কারণে কুয়াশার বিষয়টি চিন্তা করে সময় সূচি পরিবর্তন করা হয়েছে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে। জানা গেছে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে প্রথম দল হিসেবে ১০ জানুয়ারি বাংলাদেশে এসে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর