১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১২

ব্রেকিং নিউজ

প্রস্তুতি ম্যাচে তামিমের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরি করে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি সারলেন তামিম ইকবাল। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা লাল ও সবুজ দুই ভাগ হয়ে খেলেছেন প্রস্তুতি ম্যাচ। মাশরাফির সবুজ দলের বিপক্ষে তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে সাকিবের লাল দল। ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। দুপুর ১২টায় শুরু হওয়া এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নামে বিসিবি লাল দল। তামিম-এনামুল ...

শীতকালীন সংসদ অধিবেশন বসছে আগামীকাল ,ভাষণ দেবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন রোববার শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪টায় এ অধিবেশন শুরু হবে। নতুন বছরের প্রথম এ অধিবেশনে সাংবিধানিক বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। তারপর পুরো অধিবেশন জুড়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে সংসদের শীতকালীন এ অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে ...

বাংলাদেশকে সহায়তা কমালো ট্রাম্প ৬০০ কোটি

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন ধরেই এককভাবে বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র। প্রায় ১৫০টি দেশে বিভিন্ন খাতে বার্ষিক অর্থসহায়তা দিয়ে থাকে দেশটি। পররাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা ইউএসএআইডির মাধ্যমে বছরজুড়ে বণ্টন হয় বরাদ্দ করা তহবিল। কিন্তু বিভিন্ন দেশে মার্কিন সহায়তার পরিমাণ প্রায় অর্ধেকে কমিয়ে এনেছে ট্রাম্প সরকার। চলতি বছর এ খাতে মাত্র আড়াই হাজার কোটি ডলার বরাদ্দ রেখেছে দেশটি। এর মধ্যে বেশির ...

ঢাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: ফানুস ওড়ানোর কারণে অগ্নিকাণ্ডসহ নানা ধরনের নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি হচ্ছে উল্লেখ করে এখন থেকে রাজধানীতে যেকোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির এই নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার বিকেলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা ...

ছাত্রলীগের র‌্যালিকে কেন্দ্র করে রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিকে কেন্দ্র করে রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। র‌্যালিতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের মিছিল আসতে থাকে। এরপরপরই শুরু হয় এ যানজট। র‌্যালির কারনে গাড়ি চলাচল না থাকায় ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। র‌্যালির কারনে বাংলামটর থেকে শাহবাগ মোড় হয়ে পল্টন মোড় এবং কাকরাইল থেকে মৎস্য ভবন মোড় হয়ে পল্টন পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে ...

রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে গতকাল ঢাকায় বিএনপি সমাবেশের অনুমোতি না পাওয়ার প্রতিবাদে শনিবার রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, বাড্ডা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বাড্ডা লিংক রোড থেকে শুরু হয়ে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল ...

প্রধানমন্ত্রীর ডুবন্ত নৌকাকে তোলার দায়িত্ব দিয়েছেন: জব্বার

নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘প্রধানমন্ত্রী একটি ডুবন্ত নৌকাকে জাগিয়ে তোলার দায়িত্ব আমার ওপর দিয়েছেন। আমি সফল হতে পারব এমন আস্থা ও বিশ্বাস থেকে প্রধানমন্ত্রী আমার ওপর এ দায়িত্ব দিয়েছেন। আমি সফল হলে প্রধানমন্ত্রীও সফল হবেন, শক্তিশালী হবেন। তাঁর সম্মান রাখার জন্য আমি কাজ করব।’ শনিবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ ...

সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা, থাকবে ১১ জানুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চলছে তীব্র শৈত্যপ্রবাহ। যা ধীরে ধীরে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। ঢাকা বিভাগের তাপমাত্রাও নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবাহাওয়া অধিদফতর বলছে, তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। এছাড়া ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা হলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি হলে তা হালকা ...

জঙ্গি ও মাদক নির্মূল সম্ভব হয়নি : আইজিপি

নিজস্ব প্রতিবেদক: নিজের দায়িত্বকালীন পাঁচ বছরে জঙ্গি ও মাদক নির্মূল করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। যদিও এর আগে বিভিন্ন সময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং জঙ্গি দমনে নিজেদের রোল মডেল হিসেবে দাবি করেছেন। আইজিপি বলেন, আমরা মাদক নির্মূল করতে পারিনি, জঙ্গিও নির্মূল করতে পারিনি। কারণ দুটোই অপশক্তি। মাদকের প্রতি আসক্তির কারণে যেমন ...

মির্জা ফখরুলের কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে সদর থানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণসংযোগ কর্মসূচিতে ১৪৪ ধারা জারির অভিযোগ করা হয়েছে। শনিবার সকাল মির্জা ফখরুলের ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল। কিন্তু, স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করায় তিনি আর যাননি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সদর থানার বিভিন্নস্থানে বিএনপি মহাসচিবের গণসংযোগ কর্মসূচি ছিল। কিন্তু, ওখানে ...