নিজস্ব প্রতিবেদক: আজ-কালের মধ্যেই ঢাকায় শৈত্যপ্রবাহ নামার আশংকা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে সে সময়কে শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। সে অনুযায়ী দু’এক দিনের মধ্যে ঢাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে। তবে রাজধানীতে এখনও শৈত্যপ্রবাহ শুরু না হলেও দেশের পাবনা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, সৈয়দপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ...
ব্রেকিং নিউজ
শাহজালাল বিমানবন্দরে হ্যান্ডেলিং সেবা কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিবেদক: চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করছেন বিমানের ক্যাজুয়াল (চুক্তিভিত্তিক) শ্রমিক ও সিবিএ নেতারা। বিমানের প্রধান কার্যালয়ে বলাকা ভবনের সামনে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আন্দোলন করছেন তারা। অধিকাংশ শ্রমিক এখন বলাকা ভবনের সামনে লাল কাপড় মাথায় বেধে স্লোগান দিচ্ছেন। ফলে বন্ধ হয়ে আছে বিমানের এয়ারপোর্ট সার্ভিসের সব ধরনের সেবার কার্যক্রম। বিমানের একজন ডিজিএম নাম প্রকাশ না করার শর্তে ...
ফ্লোরিডার বাসিন্দারা এমন তুষারপাত দেখেনি ২৯ বছরে
আন্তর্জাতিক ডেস্ক: গত তিন দশকে এমন তুষারপাত দেখেনি ফ্লোরিডার বাসিন্দারা। ফ্লোরিডার উত্তরাঞ্চলে ২৯ বছরে এমন তুষারপাত হয়নি। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে বিভিন্ন স্থানে তুষারপাত হচ্ছে। খবর এএফপি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে বলেছে, শীতকালীন ঝড়ের প্রভাবে ভারী তুষারপাত হতে পারে। নিউ ইয়র্ক শহরেও শীতকালীন ঝড় আঘাত হেনেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে তিন থেকে ছয় ইঞ্চি তুষারপাত হতে পারে ...
দ্বিতীয় দিনে মতো ঝালকাঠির ৬ রুটে বাস চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: দুই মালিক সমিতির দ্বন্দ্বের সমঝোতা না হওয়ায় ঝালকাঠি সড়কের ওপর থেকে দ্বিতীয় দিনের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ রুটে বরিশাল মালিক সমিতির বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি। বুধবার সকাল ৮টা থেকে ঝালকাঠির রায়াপুর নামক স্থানে অবস্থান নিয়ে ঝালকাঠিতে বরিশালের বাস প্রবেশ বন্ধ করে দেয় ঝালকাঠি মালিক সমিতি। ফলে ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, মহেষপুর ও খুলনার রূপসা মালিক ...
টঙ্গীতে তুলার দুই গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিলগেট এলাকায় দুইটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিলগেট নামাবাজার এলাকার আবু সাঈদের টিনসেড তুলার গোডাউনে আগুন লাগে। মুহূতেই আগুন পাশের দুটি গোডাউনে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যার্থ হয়ে ফায়ার ...
আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক: আজ ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭২ সালের এই দিনে শুরু হয় বিমানের যাত্রা। দেশ স্বাধীন হবার মাত্র ১৯ দিনের মাথায় প্রতিষ্ঠিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, ২০১৮ সালে বিমান বহরে ২টি নতুন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ যুক্ত হওয়ার পাশাপাশি নতুন গন্তব্যে বিমান তার ...
যুক্তরাষ্ট্রে ব্যাপক তুষারপাতে মৃত্যু ১১
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ব্যাপক তুষারপাত, তীব্র শৈত্যপ্রবাহ ও ঠাণ্ডাজনিত কারণে মঙ্গলবার সকালের পর থেকে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শক্তিশালী এক ‘বোমা ঝড়’ এগিয়ে আসছে দেশটির পূর্ব উপকূলের দিকে। কোটি মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছেন শীতকালীন এই বিশেষ ঝড়ের ব্যাপারে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে তুষারপাত এবং শৈত্যপ্রবাহ আরো বাড়বে। প্রাণহানির ঘটনা ঘটেছে উইসকিনসিন, নর্থ ড্যাকোটা, মিসৌরি ও টেক্সাস ...
উ.সিটি করপোরেশনের নির্বাচন তফসিল ঘোষণা বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বিকাল তিনটায় বৈঠক বসছে নির্বাচন কমিশন। বৈঠকে মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে অন্তর্ভুক্ত নতুন ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। নির্বাচন কমিশনের সভার আলোচ্যসূচিতে এই দুটি বিষয় অন্তর্ভুক্তির বিষয় নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। বৈঠকের আলোচ্যসূচিতেও পাঁচটি বিষয়ের মধ্যে ...
বাংলাদেশে চোর ডাকাতদের প্রমোশন চলছে: ইমরান
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় কয়েকজন নতুন মুখ অন্তর্ভূক্ত ও পুরনোদের মধ্যে কয়েকজনের দফতর পরিবর্তনের ঘটনাকে চোর ডাকাতদের প্রমোশন চলছে বলে আখ্যায়িত করেছেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ের জামাই ইমরান এইচ সরকার। মঙ্গলবার ইমরান তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন। ফেসবুকে দেয়া আরেক স্ট্যাটাসে তিনি মন্ত্রীদের ভৃত্য বলেও উল্লেখ করেছেন। তবে, সরকারের বিভিন্ন বিষয়ে ইমরান ...
ভোটের আগে বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনের আগেই পোশাক শ্রমিকরা নতুন মজুরি কাঠামোতে বেতন পেতে যাচ্ছেন। আর এ জন্য রবিবারের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের চেষ্টা চলছে। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। জানিয়েছেন, তার মন্ত্রণালয় এ বিষয়ে প্রস্তুতি চূড়ান্ত করেছে। পোশাক খাতে এখন পযন্ত যতবার বেতন বেড়েছে, তার আগে প্রতিবারই আন্দোলন করতে হয়েছে শ্রমিকদের। শ্রমিক আন্দোলনে যখন পরিস্থিতি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর