আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় নির্মাণাধীন একটি সেতু ধসে পড়ে ১০ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। সোমবার দেশটির রাজধানী বোগোতার নিকটবর্তী শহর ভিল্লাভিসেনসিওর সংযোগ সড়কের সম্প্রসারিত অংশে সেতুটি ধসে পড়ে। এ ব্যাপারে বেসামরিক প্রতিরক্ষা পরিচালক জর্জ দিয়াজ বলেন, ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনই ঘটনাস্থলে মারা যান এবং একজনকে হাসপাতালে নেওয়ার পর ...
ব্রেকিং নিউজ
প্রণব মুখার্জিকে ডি-লিট ডিগ্রি দিল চবি
নিজস্ব প্রতিবেদক: ডি-লিট উপাধিতে ভূষিত করা হলো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তার হাতে এই সন্মানসূচক উপাধি তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয় ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রো-ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশ্ববিদ্যালয়ের সকল ডিন এ সময় উপস্থিত ছিলেন। এরআগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা ১১টার দিকে প্রণব মুখার্জি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামের বিভাগীয় ...
সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আগের দুই দিনের বড় পতন কাটিয়ে মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মোট ৩৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ...
আশ্বাসেই অনশন ভাঙলেন মাদ্রাসা শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: কনকনে শীতে টানা ৮দিন আমরণ অনশেনর পর দাবি পূরণের চেষ্টার আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর হোসেনের শিক্ষকদের অনশন স্থলে এসে শিক্ষকদের অনশন ভাঙান। জাতীয়করণের দাবিতে গত পয়লা জানুয়ারি (সোমবার) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। দৈনিক দেশজনতা /এমএইচ
লিবিয়ায় বিমানবন্দরে হামলা, নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন অভিযানে আটক সন্ত্রাসবাদীদের মুক্ত করতে লিবিয়ার রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। খবর সিনহুয়া নিউজের। ত্রিপোলি ফিল্ড হাসপাতালের পরিচালক আদুদায়েম আল-রাবরি বলেন, সোমবার মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর আমাদের সহায়তার জন্য আহ্বান জানানো হয়। বিমানবন্দরের দায়িত্বে থাকা বিশেষ বাহিনীর সদস্যরা জানান, ভারী অস্ত্র নিয়ে সন্ত্রাসী সংগঠন বশির ...
কুমিল্লায় উ. জেলা বিএনপি সভাপতির ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. খোরশেদ আলম (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার, কিডনি, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ...
মুখোমুখি শামীম-আইভী: চাষাঢ়ায় টানটান উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক: হকার উচ্ছেদ নিয়ে মুখোমুখি শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জে প্রভাবশালী ও ক্ষমতাধর দুই রাজনীতিক আবার একে অপরকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তাদের এই হুঁশিয়ারির কারণে আজ বিকাল চারটার পর কী হয় এ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। ডিসেম্বরের শেষ দিকে শহরের ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে সিটি করপোরেশন এবং পুলিশের যৌথ দল। আর এরপর থেকে হকারদের পক্ষে নেমেছেন ...
২০ দলের প্রার্থী তাবিথ, জামায়াতের সঙ্গে সমঝোতা হবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনে মেয়র পদে ২০ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রার্থী ঘোষণা দিলেও আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তাবিথ আউয়ালই ২০ দলের মেয়র প্রার্থী বলেও জানান তিনি। মঙ্গলবার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দৈনিক দেশজনতা ...
আন্তর্জাতিক বাজারে খাদ্যমূল্যের দাম বেড়েছে ৮.২ ভাগ
নিজস্ব প্রতিবেদক: ২০১৪ সাল থেকে বৈশ্বিক খাদ্যমূল্যের সর্বোচ্চ অবস্থানে স্থান করে নিয়েছে ২০১৭ সাল। আন্তর্জাতিক বাজারে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে খাদ্যপণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত বছর গড় মূল্য সূচক ছিল ১৭৪ দশমিক ৬ পয়েন্ট, যা ২০১৬ সালের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ফুড প্রাইস ইনডেক্স (এফএফপিআই) শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য ...
সংসদে বিজ্ঞানীদের অবসরের বয়স কমানোর প্রস্তাব
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বিজ্ঞানীদের চাকরির বয়সসীমা ৬৭ বছরের বিধান বিলুপ্ত করে ৫৯ বছর করা প্রস্তাব করা হয়েছে সংসদে। একই সঙ্গে জুনিয়রদের পদোন্নতির জটিলতা কমাতে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সোমবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সংসদে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন) বিল-২০১৮ উত্থাপন করেন। বিলে বিদ্যমান ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর