১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৩

ব্রেকিং নিউজ

ডিএনসিসির উপনির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

নিজস্ব প্রতিবেদক: তাবিথ আউয়ালকেই আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য গেল নির্বাচনে প্রয়াত মেয়র আনিসুল হকের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদেরকে এ তথ্য জানান এর আগে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড ...

আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশেষ আদালতে উপস্থিত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশেষ আদালতে উপস্থিত হবেন বেগম খালেদা জিয়া। এ দিন রাজধানীর বকশীবাজারের ...

আজ চবিতে যাচ্ছেন প্রণব মুখার্জি দেয়া হবে ডি-লিট ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের অন্যতম বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করা হবে। তাকে সংবর্ধনা জানাতে ক্যাম্পাসের ভেতরে যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে। সফর সূচি অনুযায়ী আজ মঙ্গলবার সকালে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রাম শহরের রেডিসন হোটেলে পৌঁছাবেন। সেখান থেকে দুপুরে সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছবেন। ক্যাম্পাসে ...

অনশনে অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: তীব্র শীত উপেক্ষা করেও নন-এমপিও শিক্ষকদের আমরণ অনশন চলছে জাতীয় প্রেসক্লাবের সামনে। ১৮৫ জন শিক্ষক ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে কুষ্টিয়ার এক নন-এমপিও শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত ওই শিক্ষকের নাম আব্দুল মান্নান, তিনি নন-এমপিও মিরপুরের চিথলিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর ২০১৭ থেকে ...

এইচএসসি পরীক্ষা শুরু ২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে। চলবে ৪ মে পর্যন্ত। ১ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় একদিন পিছিয়ে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড বা ঢাকা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে ...

কলারোয়ায় ৫ স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়লি সীমান্ত এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারি নাজিম উদ্দিন (৫০) কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। কলারোয়া থানা পুলিশের ওসি সুবীর দত্ত জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাদিয়ালি সীমান্তে মদন পুরের কামার পড়া এলাকায় চোরাকারবারি নাজিম ...

২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে : মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ থেকে যে রোহিঙ্গা মুসলিম ও হিন্দু শরণার্থী মিয়ানমারে ফিরবেন তাদের আশ্রয়ের জন্য একটি শিবির নির্মাণের কাজ আগামী সপ্তাহে শেষ হবে। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই এ শিবিরের কাজ শেষ হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গত বছরের নভেম্বরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরানোর লক্ষ্যে ডিসেম্বরে দুই ...

যশোর-বেনাপোল সড়কের গাছ কাটা বন্ধে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: সড়ক বড় করতে যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী দুই হাজারের বেশি গাছকাটার সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এক আইনজীবী। সোমবার বেসরকারি স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ মো. মহিবুল্লাহর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোটে ইশরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। সড়ক ও জনপথ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, খুলনার ডিসি ও যশোরের পুলিশ সুপারকে সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা ...

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে রবিবার এক সংঘর্ষে আটজন নিহত ও ছয়জন আহত হয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার। শানদংয়ের ইয়ানতাই নগরী ট্রাফিক পুলিশ জানায়, শেনিয়াং ওহাইকু নগরীকে যুক্ত করা মহাসড়কে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। অপর ছয়জন হাসপাতালে ...

রাজউক কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ভুয়া ও জাল কাগজপত্রের মাধ্যমে নকশা জালিয়াতির অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক অথরাইজড অফিসার ও ইমরাত পরিদর্শকসহ তিনজনের বিরুদ্ধ মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন বৈঠকে ওই মামলা অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মেফতাহুল জান্নাত বাদি হয়ে মামলাটি দায়ের করবেন।দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ...