১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১০

ব্রেকিং নিউজ

মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়ার কিছুই হবে না : মওদুদ

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাকে ‘মিথ্যা’ উল্লেখ করে এ মামলায় বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হবে না বলে বলেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ দিনের মতো যুক্তি উপস্থাপনে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আদালতে যুক্তি উপস্থানে বলেন, ‘এই মিথ্যা মালায় বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হবে না। বরং তার জনপ্রিয়তা ...

‘হিজড়া’ পরিচয়ে ভোটারের সিদ্ধান্ত বুধবার

নিজস্ব প্রতিবেদক: নারী বা পুরুষের পাশাপাশি কেউ চাইলে হিজড়া পরিচয়েও ভোটার হতে পারবেন, এমন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবিষয়ে বুধবার সিদ্ধান্ত নেয়া হবে বলে ইসি সূত্রে জানা গেছে। সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে হিজড়া জনগোষ্ঠীকে স্বীকৃতি দেয়া হলেও ভোটার তালিকা অাইন ও বিধিমালায় বিষয়টি না থাকায় এতোদিন এটি করা যায়নি। তাই কমিশন ভোটার তালিকা অাইন-২০০৯ ও ভোটার তালিকা বিধিমালা-২০১২ ...

দিনাজপুরে বাস উল্টে আহত ১৩

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের কাহারোলে ঢাকা থেকে ঠাকুগাঁওয়ের বালিয়াডাঙ্গীগামী শ্যামলী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। আহদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ ও স্থানীয় জনতা। সোমবার রাতে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় সড়কের বটতলাপীরের মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন জানান, একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ ...

বিছানায় শেকলবন্দি ১৩ ভাই-বোন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক দম্পতিকে আটক করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বাড়িতে ১৩ ছেলে-মেয়েকে বন্দি করে নির্যাতন করেছেন তারা। এদের মধ্যে কয়েকজনকে বিছানার সঙ্গে শেকল দিয়ে বেঁধে রেখেছিলেন এই দম্পতি। ক্যালিফোর্নিয়ার পুলিশ ওই সন্তানদের উদ্ধার করেছে। খবর: বিবিসি, সিএনএন ও রয়টার্স। ডেভিড অ্যালেন টারপিন (৫৭) ও লুই অ্যানা টারপিনের (৪৯) বিরুদ্ধে নির্যাতন ও শিশুদের জীবন বিপন্ন করার একাধিক অভিযোগ আনা ...

শাহাজালাল বিমান বন্দরে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর অন্তর্বাস থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা শুল্ক গোয়েন্দা। সোমবার রাতে মো. আনোয়ার হোসেন নামের ওই যাত্রীকে আটক করা হয়। ৪৩টি বারের এসব স্বর্ণের দাম প্রায় ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। মঙ্গলবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি ...

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পাঁচানি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোচালক মো. নুরুল হক। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচানি সবুর মিয়ার দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা চৌরাস্তা বাজার থেকে চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল। মোহনপুরের পাঁচানি এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ...

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ফলাফল ১৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ৭টি সরকারি কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ও পাস কোর্সে ভর্তি পরীক্ষার যারা বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ থেকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের বিষয় ওয়ারী ফলাফল আগামী ১৭ জানুয়ারির পর প্রকাশ করা হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ১৭ তারিখের ...

দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে আহত ১৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের কাহারোল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার বটতলা পীরের মাজার সংলগ্ন এলাকায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নরেন চন্দ্র রায়। এ সম্পর্কে তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ...

লিওনেল মেসি রেকর্ড ভাঙলেন গার্ড মুলারের

স্পোর্টস ডেস্ক: অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমে বিরতির মিনিট দশেক আগেই ০–‌‌২ পিছিয়ে পড়ে দল। যা দেখে গ্যালারিতে উপস্থিত বার্সেলোনার সদস্য–‌‌সমর্থকদের বুক সত্যিই কেঁপে গিয়েছিল। শেষমেশ অবশ্য যাবতীয় আশঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে রবিবার রাতেও ঘরোয়া লিগে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ম্যাচে জয়ের ধারা বজায় রাখল লিওনেল মেসির বার্সেলোনা। এদিন বার্সেলোনা জিতল ৪–‌‌২ ব্যবধানে। উইলিয়ান জোসে দ্য সিলভা ১১ মিনিটে গোল করে ১–‌‌০ ...

পাকিস্তানের বেনজির ভুট্টোর হত্যার দায় স্বীকার করেছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের ১০ বছর পর এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। ঊর্ধ্বতন তালেবান জঙ্গি নেতা আবু মনসুর অসিম মুফতি নূর ওয়ালির লেখা নতুন এক বইয়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই প্রথম ঘটনার দায় স্বীকার করল। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে একটি নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে আত্মঘাতী হামলায় বেনজির নিহত হন। বেনজিরের গাড়ি বহরের ...