১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২১

ব্রেকিং নিউজ

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স কর্তৃক সিজার, ভেঙ্গে গেছে নবজাতকের হাত

স্বাস্থ্য ডেস্ক: মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতীকে সিজারের সময়ে নবজাতকের হাত ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে নার্স ফরিদা বেগমের বিরুদ্ধে। আর এ ঘটনায় হাসপাতালের আশপাশসহ স্থানীয় সাধারণ লোকজনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, মোংলার স্থায়ী বন্দরের চেক পোস্ট এলাকার বাসিন্দা মো: ইউনুস হাওলাদার তার গর্ভবতী মেয়ে আসমা বেগম (২২) কে শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে ...

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে দেয়াটা অপরিপক্ক সিদ্ধান্ত : অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে নীতির পরিবর্তন না হলে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে দেয়াটা অপরিপক্ক সিদ্ধান্ত মনে করছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে নাইপিদোতে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে চুক্তি সই হওয়ার পর উদ্বেগ জানিয়ে এক বিবৃতিতে একথা বলেছে সংগঠনটি। অ্যামনেস্টির দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসগারীয় অঞ্চল বিষয়ক পরিচালক জেমস গোমেজ বিবৃতিতে বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মনে এখনও ...

ডিএনসিসির উপনির্বাচনে মেয়র পদে আ. লীগের প্রার্থী আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। এর মধ্য দিয়ে তিনি নৌকা প্রতীকে নির্বাচন করার অনুমোদন পেলেন। মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে গণভবনের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের ...

আজও আদালতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বুধবার আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে আজ সকাল ১০টায় দুর্নীতির দুই মামলার হাজিরা দিতে যাবেন খালেদা জিয়া। এর আগে মঙ্গলবার দশম ...

ইসি ৯৩ লাখ ভোটারের মাঝে লেমিনেটেড কার্ড দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক: মার্চ থেকে প্রাথমিক ভাবে নতুন ৯৩ লাখ ভোটারের মাঝে দুই বছর মেয়াদি লেমিনেটেড কার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এসব কার্ড সারা দেশে স্থানীয় পর্যায়ে বিতরণ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার কমিশন বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ইসি সূত্র। সূত্র জানায়, ২০১২ সালের পর যারা নতুন ভোটার হয়েছেন তাদের ইসি ...

সচিবকে ‘ঘুষ সাধায়’ কালো তালিকায় চায়না হারবার

নিজস্ব প্রতিবেদক: চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। অর্থমন্ত্রী জানান, “কোম্পানিটি যোগাযোগ সচিবকে ৫০ লাখ টাকা ঘুষ দিতে চেয়েছিল। সচিব এ বিষয়টি আমাদের জানিয়েছেন। এজন্য কোম্পানিটিকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। কোনো কাজ করতে পারবে না।” জানা গেছে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না হারবার ...

মেয়র পদে সাকিকে সমর্থন বাম দলগুলোর

নিজস্ব প্রতিবেদক: মেয়র পদে নির্বাচনে বাম রাজনৈতিক দলগুলো জোনায়েদ সাকিকে সমর্থন দিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে গণসংহতি আন্দোলন জোনায়েদ সাকিকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। পরে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা তাতে সমর্থন জানায়। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী সম্মেলন কক্ষে- জোনায়েদ সাকির প্রার্থিতাকে সমর্থন করে গণতান্ত্রিক ও প্রগতিশীল দলসমূহের প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিতে সংবাদ সম্মেলন করা ...

শাহজালালে সোয়া দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া ২ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। ওই যাত্রীর নাম মো. আনোয়ার হোসেন। গত সোমবার রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে আনোয়ার হোসেন শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে মোট ৪ কেজি ২৮৬ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা ...

রাজশাহীতে গাড়ির ধাক্কায় নিহত ২

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় মাহেন্দ্রা গাড়ির (মাটিবাহী ট্রাক্টর) ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় বাগমারা উপজেলার ঢেঁকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের মজিবুর রহমানের ছেলে রাজিব (২৫) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন (২১)। আহত সাজু (১৯) একই এলাকার মকলেসের ছেলে। পুলিশ ...

সংগীত শিল্পী শাম্মী আখতার আর নেই

নিজস্ব প্রতিবেদক: টানা ৫ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ মঙ্গলবার বিকালে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী শাম্মী আখতার। তার স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আকরামুল ইসলাম জানান, শাম্মী আখতার বাসাতেই ছিলেন। আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আনুমানিক বেলা ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ ...