১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৮

ব্রেকিং নিউজ

সোমালিয়ায় গাড়িবোমায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী মোগাদিসুতে সোমালিয়ার সংসদের পাশে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত ও বেশকিছু লোক আহত হয়। রবিবার নিরাপত্তা চেকপয়েন্টের কাছে গাড়িটি থামানোর পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন দ্যা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে চেকপয়েন্টের কাছে গাড়িটি থামালে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে হামলাকারীসহ দুই সেনা সদস্য নিহত হয়। আহতদের মধ্যে ১০ জন রিক্সাচালক ছিল। শহরের ...

৩৩ কোটি টাকা ক্ষতিপূরন পেয়েছে ইউএস বাংলা

নিজস্ব প্রতিবেদক: নেপালের কাঠমাণ্ডুতে বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানের ক্ষতিপূরণ হিসেবে ৩৩ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা বিমা দাবির অর্থ ইউএস বাংলা এয়ারলাইন্সকে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে সাধারণ বিমা করপোরেশন। এর আগে সাধারণ বিমা করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান গণমাধ্যমকে জানিয়েছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্স এই দুর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ পাবে ৫৮ কোটি ১০ লাখ টাকা। তবে নিহতদের পরিবার এবং ...

ছাত্রলীগকর্মী হত্যা : খাগড়াছড়ি পৌরমেয়রসহ ৩৪ জনকে আসামি করে মামলা

খাগড়াছড়ি প্রতিবেদক: খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ কর্মী রাসেল হত্যাকান্ডে পৌরসভার মেয়র মো: রফিকুল আলম ও তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমসহ প্রতিপক্ষের অন্তত ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে নিহত রাসেলের মা খোদেজা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়েছে ...

চাঁপাইনবাবগঞ্জে ৩৯৬৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। সোমবার সকালে কানসাট-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের গোপালনগর মোড় এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দের পাশাপাশি ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব। আটক দু’জন হলেন— নারায়ণগঞ্জের ফতুল্লার বামারবাগ এলাকার আবদুল জলিলের ছেলে মারুফ (২০) ও বরগুনার আমতলি উপজেলার কড়ইবুনিয়া এলাকার মোতালেবের ছেলে ...

পশ্চিমবঙ্গে সিনেমা হলের দেওয়াল চাপায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি সিনেমা হলের দেয়াল চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে। এতে আরও দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, হাওড়ায় বঙ্গবাসী নামের একটি সিনেমা হলের সংস্কার কাজ চলছে। সেই কাজেই নিযুক্ত ছিলেন শ্রমিকেরা। কাজ চলাকালীন সিনেমা হলের দেয়াল ভেঙে পড়ায় আহত হন কর্মরত চার শ্রমিক। পুলিশ সূত্রে জানা ...

রাশিয়ার শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৪

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়ার কয়লা খনির শহর কেমেরোভোর একটি শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের অধিকাংশ শিশু এবং আরো অন্তত ১০জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রোববার কেমেরোভোর উইন্টার চেরি কমপ্লেক্সের উপরের তলার একটি মেঝেতে আগুনে সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় কমপ্লেক্সের বিনোদন কক্ষে সিনেমা দেখছিলেন। অগ্নিকাণ্ডে হতাহতের শিকার বেশি হয়েছেন সিনেমার ...

লাগামহীন বাড়ছে রড সিমেন্টের দাম

নিজস্ব প্রতিবেদক: অস্বাভাবিকভাবে ডলারের দাম বেড়ে যাওয়ায় রড ও সিমেন্টের দাম বেড়েই চলছে। কারণ এর কাঁচামাল আমদানি করতে হয়। রাজধানীতে এখন প্রতি টন রড বিক্রি হচ্ছে ৭১ হাজার ৫০০ টাকায়। ঢাকার বাইরে আরও বেশি। অথচ ৮ মাস আগে প্রতি টন রড ৫২ হাজার টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ ৮ মাসে বেড়েছে ১৯ হাজার টাকা। অন্যদিকে ৬ মাসে প্রতি বস্তা (৫০ কেজি) ...

গাজীপুরে ঝুট গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় রোববার রাতে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় রোববার রাত সোয়া ১০টার দিকে ঝুট গুদামে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ...

আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: বল ট্যাম্পারিং কাণ্ডে টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। এ নিয়ে ক্রিকেট বিশ্বেও চলছে তোলপাড়। এরই মধ্যে আইসিসি অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তবে এখানেই শেষ হচ্ছে না সবকিছু। এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও। তারা বল ট্যাম্পারিংয়ের ঘটনায় নিজস্ব তদন্ত করবে বলে জানিয়ে দিয়েছে। আর তাতে যদি স্মিথ-ডেভিড ওয়ার্নাররা দোষী সাব্যস্ত হন ...

রাশিয়ায় শপিং সেন্টারে ভয়াবহ আগুন: নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়ায় কেমেরোভো শহরের একটি শপিং সেন্টারে স্থানীয় সময় রোববার ভয়াবহ আগুনে নারী ও শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৩০ জন। শতাধিক দমকল কর্মী আগুন নেভানোর কাজ করছে। শপিং সেন্টারটি থেকে ১২০ জনকে উদ্ধার করতে পারলেও নারী ও শিশুসহ আরও অর্ধশতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।খবর বিবিসির। মস্কো থেকে সাড়ে তিন হাজার কিলোমিটারের ...