১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২০

ব্রেকিং নিউজ

খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আবেদন শুনানি আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়ানোর আবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আপিল আবেদনটি উপস্থাপন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি সাংবাদিকদের জানান, আবেদনের গ্রহণযোগ্যতার ওপর আগামীকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি হবে। খুরশীদ আলম খান জানান, মামলার প্রধান আসামি বেগম খালেদা জিয়াকে সহযোগী আসামিদের তুলনায় অপর্যাপ্ত সাজা দেয়ায় ...

বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সন্ধ্যার বৈঠক স্থগিত করেছেন বিএনপির সিনিয়র নেতারা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বৈঠক ডেকে কি কারণে স্থগিত করা হয়েছে তা জানাতে পারেননি তিনি। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের উপস্থিত থাকার কথা ...

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। বিকাল ৪টা ২০ মিনিটে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন অজিত দোভাল। বঙ্গোপসাগরীয় জোট বিমসটেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে তিনি আসছেন বলে জানা গেছে। বুধবার ঢাকায় বিমসটেকের বৈঠক অনুষ্ঠিত হবে। বিমসটেকের বৈঠকের জন্য এলেও অজিত দোভাল ঢাকায় দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে ...

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়া নিউ গিনি দ্বীপে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৬। সোমবার দুপুরে এই কম্পন অনুভূত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বন্দর শহর কিম্ব থেকে ৮৬ মাইল পূর্বে ও ৬ মাইল গভীরে কম্পনের উৎস। এই ভূমিকম্পে ৩৪ শতাংশ ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে জানা গেছে। উল্লেখ্য, দু’দিন আগেই, ভয়াবহ ভুমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় ...

বিজিএমইএ’র ভবন ভাঙতে মুচলেকা চাইল আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনটি ভাঙতে যে সময় আবেদন করা হয়েছিল সে বিষয়ে আদেশ দেয়নি আপিল বিভাগ। একইসঙ্গে বিজিএমইএ আর সময় চাইবে না এ সংক্রান্ত মুচলেকা চেয়েছে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিষয়টি আদেশের জন্য তিন নম্বর কার্যতালিকায় ছিল। বিজিএমইএর আইনজীবীকে উদ্দেশ্যে করে আদালত বলেছেন, ...

আজ স্বাধীনতা র‌্যালি করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। বেলা দুইটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হবে। শেষ হবে শান্তিনগর মোড়ে গিয়ে। ইতোমধ্যে এই র‌্যালির মৌখিক অনুমতি মিলেছে বলে জানিয়েছেন দলটির নেতারা। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে জানিয়েছিলেন, তারা মঙ্গলবার র‌্যালি করবেন এবং পুলিশ তাদেরকে এই র‌্যালির মৌখিক ...

টেস্ট ক্রিকেট ছাড়ছেন আমির

স্পোর্টস ডেস্ক: পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন মোহাম্মদ আমির। এরপর থেকে পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট খেলেছেন তিনি। পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্বেও থাকেন তিনি। কিন্তু নিজের ক্রিকেট ক্যারিয়ারকে প্রলম্ভিত করার জন্য টেস্ট ক্রিকেটে বিরতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছেন তিনি। এ বিষয়ে ইতিমধ্যে আমির পাকিস্তান দলের কোচ মিকি আর্থারের সঙ্গেও কথা বলেছেন। তবে তিনি টেস্ট থেকে অবসর নেওয়ার ...

চীন সফরে জং উন

আন্তর্জাতিক ডেস্ক : অঘোষিত সফরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন চীন গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সফরের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। এর আগে জাপানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত রোববার একটি বিশেষ ট্রেনে করে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা চীনে গিয়েছেন। দুই দেশের সম্পর্কের র্বিষয়ে আলোচনা করতেই তার এই সফর বলে জানানো হয়েছে। ...

আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে বাংলাদেশ। মঙ্গলবার লাওসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টায়। ২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুতে ভুটানের কাছে হারের পর এটিই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে লাওসের বিরুদ্ধে এর আগে একবার খেলেছে বাংলাদেশ। তাও ঠিক ১৫ বছর আগে। ...

চট্টগ্রামে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ:যুবলীগকর্মী নিহত

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের বন্দর এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিউদ্দিন (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ক্ষমতাসীন দলের দু’গ্রুপের সংঘর্ষে মহিউদ্দিন নিহত হয় বলে জানান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহতবস্থায় মহিউদ্দিনকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ...