নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা আপিল উপস্থাপন করা হয়েছে। আর এর গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য আজ (বুধবার) দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে আপিল শুনানির জন্য উপস্থাপন করেন দুদকের আইনজীবী খুরশীদ ...
ব্রেকিং নিউজ
ইবিতে ছাত্রলীগের ভয়াবহ তান্ডব
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক লালন শাহ হলে অভিযান চালিয়ে চাপাতি ও ফেনসিডেলসহ এক বহিরাগত মাদকসেবীকে আটক করার প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিয়ন্ত্রিত লালন শাহ হলের ১২৮নং কক্ষ থেকে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান এসব মাদকদ্রব্য উদ্ধার করেন। এ ঘটনার জের ধরে ক্যাম্পাসে তিন ঘণ্টাব্যাপী প্রক্টরের পদত্যাগের ...
পৃথক সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জে নিহত ২
মানিকগঞ্জ প্রতিবেদক: মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও কৃষি কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিংগাইর-হেমায়েতপুর সড়ক ও মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিংগাইর উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম কদ্দুসুর রহমান ও শহরের পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা ওমর ফারুকের ছেলে শোয়াইব (৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার সময় ...
কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ওএসডি
রংপুর প্রতিবেদক: অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রমানিত হওয়ায় রংপুর কারমাইকেল কলেজে অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল লতিফ মিয়া এবং উপাধ্যাক্ষ আব্দুর রাজ্জাককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয় থেকে পাঠানো এক চিঠিতে এই আদেশ দেয়া হয়েছে। তবে দুই পদে এখনো কাউকে দায়িত্ব দেয়া হয়নি। কলেজ সুত্র জানায়, কলেজের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ মিয়া শিক্ষামন্ত্রীর ভায়রা ...
সিলেটে সওজের ৮ প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক: সিলেটে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ১৩ লাখ ২৩ হাজার ৪১৬ টাকা আত্মসাতের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের ৮ প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সিলেট কোতায়ালী থানায় দুদুকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদ আহমদ পটোয়ারী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন সড়ক উপ-বিভাগ সিলেটের উপ-সহকারী ...
খুলনায় কৃষক হত্যায় ৪ ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন
খুলনা প্রতিবেদক: খুলনায় লুৎফর মোল্লা নামে এক কৃষক হত্যা মামলায় চার ভাইসহ পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খুলনার কয়রা থানার দক্ষিণ মদিনাবাদ গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার চার ছেলে শাজাহান ...
রেইন-ট্রির ধর্ষণ মামলায় সাদমানের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্স মালিকের ছেলের বন্ধু সাদমান সাকিফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সফিউল আজম আসামি পক্ষের জামিন শুনানি শেষে এই আদেশ দেন। এদিন মামলার দুই সাক্ষী আকবর হোসেন এবং জে বি আর রোজয়ারী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এ নিয়ে তিনজনের ...
খুলনার এফআর জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
খুলনা প্রতিবেদক: খুলনার ব্যক্তিমালিকানাধীন এফআর জুটমিল লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে মহানগরীর খানজাহান আলী থানাধীন খুলনা বাইপাস সড়কের বিকেএসপি সংলগ্ন মিলের ২ নম্বর স্টক গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আরও দু’টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৫টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ...
এক বছর নিষিদ্ধ হচ্ছেন স্মিথ-ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক: বল টেম্পারিং বিতর্কে কাঁপছে অস্ট্রেলিয়া ক্রিকেট। ইতোমধ্যে অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এক টেস্ট নিষিদ্ধ হয়েছেন স্মিথ। তার ম্যাচ ফির শতভাগ কর্তনও করা হয়েছে। তবে আরও বড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি! হতে পারেন এক বছর নিষিদ্ধ! হারাতে পারেন স্থায়ীভাবে অধিনায়কত্ব। একই সাজা ভোগ করতে হতে পারে ওয়ার্নারকে! দ্য ...
সুবিধাজনক সময়ে সমাবেশের অনুমতি দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা তথ্য থাকায় ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে সরকারের কোনো আপত্তি নেই। জনসভা নিয়ে গোয়েন্দা তথ্য থাকায় ডিএমপি অনুমতি দেয়নি। তিনি, সুবিধাজনক সময়ে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর