১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৩

ব্রেকিং নিউজ

১২ জুন ,বাস-ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা থেকে বিভিন্ন জেলার বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি আগামী ১২ জুন থেকে শুরু হবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন জানিয়েছেন,আমরা ১২ জুন থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু করব। ১২ জুন ২১ তারিখের, ১৩ জুন ২২ তারিখের, ১৪ জুন ২৩ তারিখের এবং ১৫ জুন ২৪ তারিখের ট্রেন টিকেট বিক্রি ...

কলেজ শিক্ষককে পিটিয়েছেন পুলিশের উপ-কমিশনার

নিজস্ব প্রতিবেদক: সড়কে যানজটের কারণে সাইড দিতে দেরি হওয়ায় গাড়ি থেকে নেমে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষককে পিটিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম।  এতেও তিনি ক্ষান্ত হননি। কলেজ শিক্ষকের সঙ্গে থাকা সিটি কর্পোরেশনের এক কর্মকর্তাকেও পেটান। এখানেই শেষ নয়, তাদের দুইজনকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন ওই পুলিশ কর্মকর্তার পিটুনির শিকার হন। ডিসি নাহিদের হামলায় আহতরা হলেন, ...

পল্লবীতে চার রেস্টুরেন্টকে দু’লক্ষাধিক টাকা জরিমানা

পঁচা ও বাসি খাদ্যদ্রব্য রাখা ও বিক্রির অভিযোগে পল্লবীর চার রেস্টুরেন্টকে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাস জুড়ে চলমান ডিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে ৬ জুন, ২০১৭ মঙ্গলবার  দুপুরে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান এর নেতৃত্বে ডিবির একটি দল রাজধানীতে খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। উক্ত ভ্রাম্যমান আদালত পল্লবীর ইনভাইট থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট ...

পুরাতন কারাগার সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পর্যায়ক্রমে দেশের সকল পুরাতন জেলা কারাগারগুলো সংস্কার করে আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান। মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী দেশের সকল পুরাতন জেলা কারাগার আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। এছাড়া যে সব কারাগারের কয়েদি ...

ভারতে বিক্ষোভে গুলি, নিহত ৫

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হলেছে পাঁচ কৃষক। আহত হয়েছে তিনজন। পুলিস অবশ্য গুলি চালানোর কথা অস্বীকার করেছে। বেশ কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশে পেঁয়াজ, ডাল এবং দুধের দাম বৃদ্ধির দাবিতে পথে নেমেছেন কৃষকরা। তাদের আরো দাবি মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মতো কৃষকদের ব্যাঙ্ক ঋণ মওকুব করতে হবে। এই রাজ্যগুলোও বিজেপি শাসিত। মঙ্গলবার হঠাৎই বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। পুলিশকে লক্ষ্য ...

ইরাকে ড্রোন হামলায় নিহত ৮

নিজস্ব প্রতিবেদক: ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাহুদিন প্রদেশের একটি শহরে অজ্ঞাত ড্রোন হামলায় দুটি পরিবারের আট সদস্য নিহত হয়েছে। প্রাদেশিক এক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে একথা জানিয়েছে। সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানায়, ভোরবেলা রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তরে শিরকাত শহরে এ হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ আট জন প্রাণ হারিয়েছে। তিনি আরো বলেন, খুব ...

সিপিডি ‘রাবিশ’: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত বাজেট নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সমালোচনাকে রাবিশ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার দুপুরে শেরে-বাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ফেমস সফটওয়্যার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ব্যাংকে আবগারি শুল্ক আরোপের বিষয়ে প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, এ শুল্ক বহু বছর ধরে চলে আসছে। এটা নিয়ে ...

সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক:   সব দলের অংশগ্রহণে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার অ্যালিসন ব্লেক। মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে  দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্লেক সাংবাদিকদের বলেন, আগামী সংসদ নির্বাচন অবাধ ...

ভারতের হাসপাতালগুলোতে সক্রিয় ৫৫০ ‘ভুয়া’ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: এ যেন ভুয়া চিকিৎসকের আঁতুড়ঘর! কেউ বিকম পাস করে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট হিসেবে দীর্ঘদিন রোগী দেখেছেন নামী প্রতিষ্ঠানে। কেউ ইউনানির জাল সার্টিফিকেট নিয়ে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে অ্যালার্জি বিশেষজ্ঞ হিসেবে মোটা ভিজিট নিয়েছেন। কেউ কেউ নিজের পরিচয় দিয়েছেন এমডি হিসেবে। এক-দু’জন নয়। গত ১৫ দিনে ধরা পড়েছেন অন্তত ছ’জন ভুয়া চিকিৎসক। গত তিন দিনে হাওড়াতেই ধরা পড়েছেন দু’জন। সোমবার হাওড়ার ...