নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকে ছিল মিশ্র প্রবণতা। তবে আজ বৃহস্পতিবার দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ৫০ কোটি ২১ লাখ টাকা ...
ব্রেকিং নিউজ
তেহরানে হামলাকারীরা আইএসে যোগ দেয়া ইরানের নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেহরানে পার্লামেন্ট ও ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে বুধবারের সন্ত্রাসী হামলায় ১৩ জন মারা যান। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দায়িত্ব স্বীকার করা এ হামলায় জড়িত হামলাকারীরা ছিলেন ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেয়া ইরানের নাগরিক। খবর বিবিসি।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেন ইরান থেকেই বন্দুকধারীদের রিক্রুট করেছে কথিত আইএস। হামলাকারীরা ছিলেন আত্মঘাতী বোমারু, তবে ...
আজ ব্রিটেনের জাতীয় নির্বাচন
আন্তর্জাতিক ডেস্ক: আজ ৮ জুন ব্রিটেনের জাতীয় নির্বাচন। যদিও সন্ত্রাসী হামলার পরও প্রচারণায় ভাটা পড়ে। তবে শোকের মধ্যেই শেষ দিনের প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান দুই দলের দুই প্রর্থী কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী তেরেজা মে ও বিরোধীদলীয় লেবার দলের প্রধান জেরমি করবিন। মধ্যবর্তী নির্বাচন ঘোষণার সময় লেবার পার্টির সঙ্গে কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তার ব্যবধান ছিল ২৪ শতাংশ। তবে নির্বাচনের আগের দিন সর্বশেষ ...
মওদুদকে দেখতে গেলেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে গুলশানের উচ্ছেদ হওয়া বাড়ির সামনে গেলেন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় ইফতারের পর সেখানে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন। আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর গতকাল দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাড়িটি নিয়ন্ত্রণে নেওয়ার কার্যক্রম শুরু করে। বাড়িটি নিয়ন্ত্রণে নিতে রাজউকের ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে কাজ শুরু হয়। এ সময় বাড়িটি ঘিরে ...
জমি সংক্রান্ত বিরোধে ভাইকে খুন করল ভাই
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইল (৩০) হাতে তারই চাচাতো ভাই মো. কাউছার (২৫) খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে খাসকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. শৈবাল বসাক জানান, হাসপাতালে নিয়ে আসার অন্তত আধাঘণ্টা আগে কাউসার মারা গেছেন। তার বুকে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে। মুন্সীগঞ্জ ...
না ফেরার দেশে চলে গেলেন ভাষাসৈনিক আব্দুর রশিদ ফকির
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির ভাষা আন্দোলনের অংশীদার ও প্রবীণ ভাষা সৈনিক আব্দুর রশিদ ফকির আর নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে শহরতলীর বিকনা এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ৪ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। তার ...
আলমডাঙ্গায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার খাসকররা মাঠে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিওরবিলা গ্রামের ওল্টু (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওল্টু ছিলেন এলাকার সন্ত্রাসী গ্যাং গ্রুপের নেতা। জানা যায়, গোপন খবরে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ র্যাব আঞ্চলিক কার্যালয়ের একটি দল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রত্যন্ত পল্লী খাসকররা মাঠে অবস্থান নেয়। ...
জাহাজ বিধ্বংসী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ভূমি থেকে সাগরে জাহাজে আঘাত হানতে সক্ষম একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার ভোরে উত্তর কোরিয়ার উপসাগরীয় শহর উনসান থেকে স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব উপসাগরে নিক্ষেপ করা হয়।ভূমি থেকে নিক্ষেপের পর এটি ২০০ কিলোমিটার দূরে গিয়ে সাগরে পড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর বিবিসি ও আলজাজিরার। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু ...
মান্দায় পুলিশের গুলিতে ডাকাত নিহত ২ জন
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের গুলিতে সুজন হোসেন (৪০) ও মোজাম্মেল হক (৪৫) নামে দুই ডাকাত নিহত হয়েছে। এই ঘটনায় ইমরান ও সোহেল নামে অপর দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চৌবাড়ীয়াহাট এলাকার নিয়ামতপুরে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে আর সুজনের বাড়ি রাজশাহীতে। আর অপর আহত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর