১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:০১

ব্রেকিং নিউজ

ব্রিটেনে ঝুলন্ত পার্লামেন্ট

অনলাইন ডেস্ক: কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে অবশেষে ঝুলন্ত পার্লামেন্ট গঠন করতে যাচ্ছে যুক্তরাজ্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫০টি আসনের মধ্যে ৬৪৩টি আসনের নিশ্চিত ফল জানা গেছে। এই ফলাফল থেকেই জানা যায় যে, এবারের নির্বাচনে কোন দলই একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বৃহস্পতিবারের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভরা পেয়েছেন ৩১৩টি আসন। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দল লেবার পার্টি ...

খাগড়াছড়িতে ৩০ জুন পর্যন্ত অনুমতি ছাড়া সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য ৩০ জুন পর্যন্ত অনুমতি ছাড়া সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মো. আলী আহমেদ খান, সদর জোন কমান্ডার জি এম সোহাগ, ৩২ বিজিবি ...

এগিয়ে রয়েছে কনজারভেটিভ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত ৬১৫টি আসনের ফল জানা গেছে। এতে ক্ষমতাসীন থেরেসা মের কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে। ব্রিটিশ দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়, ৬৫০টি আসনের মধ্যে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ২৯৭টি আসন। লেবার পার্টি পেয়েছে ২৫২টি আসন। এ ছাড়া এসএনপি ৩৪টি, লিব ডেম ১১টি ও অন্যান্য দল পেয়েছে ২১টি আসন। অবশ্য বুথ ফেরত জরিপেও ...

দ্বিতীয়বারে টিউলিপ ,তৃতীয় মেয়াদে জয় পেয়েছেন রুশনারা ও রূপা হক

আন্তর্জাতিক ডেস্ক: বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে ৩৫ হাজার ৩৯৩ ভোটের বিশাল ব্যবধানে তৃতীয় মেয়াদে হ্যাটট্রিক জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। বেথনাল অ্যান্ড গ্রীন বো আসনের প্রার্থী ছিলেন তিনি। এর আগে, বাংলাদেশি বংশোদ্ভূত অপর দুই প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক দ্বিতীয় মেয়াদে ও রূপা হকও তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।এদিকে, লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ...

তিন সন্তানকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর তুরাগে কালিয়ারটেক এলাকাতে তিন সন্তানকে গলায় ওড়না পেঁচিয়ে নির্মমভাবে হত্যার পর মা রেহেনা (৩৮) নিজেও আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন, বড় মেয়ে শান্তা (১৩), ছোট মেয়ে শেফা (৮) এবং ৮ মাসের ছেলে সাদ এবং মা রেহেনা (৩৮)।   নিহত রেহেনার স্বামী মোস্তফা কামাল জানান, আমি  ইফতার করে বাসা থেকে বের হই। রাত ...

সরকারি চাকরিতে জেলা কোটা পুনঃনির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি নিয়ে বিতর্ক থাকলেও সেটা মিমাংসা না করেই জেলা কোটা পুনঃনির্ধারণ করল সরকার। বিভিন্ন সময়ে মেধা কোটা বাড়ানোর দাবি উঠলেও এবার সেদিকে না গিয়ে শুধুমাত্র জেলা কোটা পুনর্বিন্যাস করা হয়েছে। মেধার পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা নিয়েও তর্ক আছে। ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বেশিরভাগ ক্ষেত্রেই পূরণ হয় না। কিন্তু প্রশাসনিক আদেশে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না ...

উচ্চ ব্যয়ে শ্রমিক রফতানি,১৩ রিক্রুটিং এজেন্সির কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবসহ মধ্যেপ্রাচ্যের দেশগুলোতে উচ্চ অভিবাসন ব্যয়ে শ্রমিক রফতানির অভিযোগ উঠেছে জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এ অভিযোগ করছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম মসীহ নিজে। গত সপ্তাহে বাংলাদেশের রাষ্ট্রদূতের পাঠানো প্রতিবেদন ও মতামতের পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই সেক্টরের শীর্ষ ১৩ রিক্রুটিং এজেন্সিকে কালো তালিকাভুক্ত করে তাদের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরই ...

চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিশুকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চিৎলা হাটপাড়ায় আলামিন (১২) নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বসতঘরের বারান্দায় এ ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার চিৎলা হাটপাড়া গ্রামের আজিবার রহমানের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জহুরুল ইসলাম (৩৫) ও ইব্রাহিম (৪৫) নামে দুইজনকে আটক পুলিশ করেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত ...

তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মোড়ল (৬০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কাঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, আব্দুল মজিদ খুলনা থেকে আলমসাধু যোগে বৃহস্পতিবার বিকেলে তালা ফিরছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা সড়কের কাঠালতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে আলমসাধুর ...

রাহুল গান্ধী গ্রেফতার, উত্তাল মধ্যপ্রদেশ

নিজস্ব প্রতিবেদক: কৃষক বিক্ষোভে উত্তাল মন্দসৌরে যাওয়ার জন্য মধ্যপ্রদেশে ঢুকতেই গ্রেফতার করা হল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে। গ্রেফতার করার পর পুলিশ তাকে কোনো অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে বলে খবর। মঙ্গলবার মন্দসৌরের পিপলিয়ামন্ডিতে কৃষক বিক্ষোভ ভাঙতে গুলি চালায় পুলিশ। তাতে ৫ বিক্ষোভকারীর মৃত্যু হয়। তার পর থেকেই গোটা মধ্যপ্রদেশে বিজেপির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ হয়েছে। মৃত কৃষকদের পরিজনদের সঙ্গে দেখা করতেই আজ ...