১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:০৯

ব্রেকিং নিউজ

সাংবাদিক নেতা আব্দুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এম আবদুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে টঙ্গি থেকে জাতীয় প্রেস ক্লাবে আসার পথে আশুলিয়ায় তাঁকে বহনকারী মাইক্রোবাসটিকে প্রচণ্ড বেগে আলিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি বুকে প্রচণ্ড ব্যথা পান। দুমড়ে-মুচড়ে যায় তাঁকে বহনকারী মাইক্রোবাসটিও। ...

পাচারের শিকার ৩১ নারীকে ফেরত দিল ভারত

নিজস্ব প্রতিবেদক: ভাল কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে ভারতে পাচারের শিকার ৩১ বাংলাদেশি  নারীকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বুধবার পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বিশেষ ট্র্যাভেল পারমিটের মাধ্যমে  বেনাপোল  ইমিগ্রেশন পুলিশের কাছে  হস্তান্তর করে।  ফেরত আসা নারীদের নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দিবেন এমন শর্তে  বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ২৫ জনকে ও  রাইটস যশোর ছয়জনকে গ্রহণ করেছে। পাচারের শিকার ...

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৪৭

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রায় আড়াই কেজি ওজনের ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা ১১ জন, তালা থানা সাতজন, কালিগঞ্জ থানা ছয়জন, শ্যামনগর ...

১১৬ যাত্রী নিয়ে মিয়ানমারে সামরিক বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ১১৬ জন আরোহীসহ একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের মিয়েক ও ইয়াংগুনের মাঝামাঝি স্থানে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়। মিয়ানমারের কমান্ডার ইন চিফের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বিমানটির সঙ্গে স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে সংযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটি তখন দাওয়েই শহরের ২০ মাইল পশ্চিমে অবস্থান করছিল। বিমানবন্দর সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, সামরিক বিমানটিতে ১০৫জন যাত্রী ...

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১২ জুন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১২ জুন থেকে। ওই দিন মিলবে ২১ জুনের টিকিট। আর ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে ১৯ জুন থেকে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।  বৃহস্পতিবার বিকেল ৩টায় রেল ভবনের সভাকক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। সূত্রে জানা গেছে, ঈদ যাত্রা ...

৯৯ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ থেকে ৯৯ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়াস্থ নাফ নদীর মোহনা থেকে ইয়াবা উদ্ধার ও তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের আছিক্কা পাড়ার মৃত সৈয়দ উল্লাহর পুত্র মোহাম্মদ জাকির (৩১) ও একই এলাকার মৃত আবুল মিয়ার পুত্র আবদুর ...

ভারতে তীব্র তাপদাহে নিহত ১৮

অনলাইন ডেস্ক : ভারতের উড়িষ্যা ও গুজরাটে চলমান তীব্র তাপদাহে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এর মধ্যে উড়িষ্যাতেই নিহত হয়েছে ১৬ জন। এ ছাড়া তীব্র গরমে অসুস্থ হয়ে প্রতিদিন স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এদের মধ্যে অধিকাংশই শিশু। উড়িষ্যায় গত রোববার (০৪ জুন) ছিল চলতি মৌসুমের উষ্ণতম দিন। রাজ্যের বেশ কয়েকটি এলাকায় সেদিন তাপমাত্রা প্রায় ৪৪ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস ...

ইয়াবাসহ ছাত্রলীগের সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ছেলে তুহিনকে (২৪)  ২০ পিচ ইয়াবা ১শ’ ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জামালপুর ইউনিয়ন শিবগঞ্জ বাজার মধ্য পারপূগী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান সদর থানার এসআই রবিউল। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে সদর থানার এসআই রবিউলের ...

বিমানবন্দর সড়কে বনসাই লাগানো বন্ধ পিছু হটেছে সওজ

নিজস্ব প্রতিবেদক: আউটসোর্সিং এর মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বিমানবন্দর সড়কে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সৌন্দর্যবর্ধন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে পাঁচ লাখ গাছের চারা লাগানো হবে ওই সড়কে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হবে বাহারি পাতার গাছ। তবে এর মধ্যে অন্যতম ছিল বনসাই।  চীন ও তাইওয়ান থেকে আনা হয়েছিল ১২০টি ফাইকাস বনসাই। এই বনসাই গাছগুলোর একেকটির দাম ...

রাজধানীতে চুরির নতুন কৌশল ব্যবহার করছে একটি চক্র

দৈনিক দেশজনতা ডেস্ক: ইফতারের পরে মাগরিবের নামাজের ফাঁকে টুপি মাথায় দিয়ে বিভিন্ন বাসা-বাড়িতে গিয়ে মুঠোফোন, ল্যাপটপসহ দামি জিনিসপত্র চুরি করে একটি চক্র। এই চক্রের নয়জন সদস্যকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে মতিঝিল থানার পুলিশ। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে তারা। নয়জনকে আটকের সময় তাদের হেফাজত থেকে তিনটি ল্যাপটপ, ১৯টি মোবাইল ফোন ও কিছু ডেবিট-ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। মতিঝিল থানা সূত্রে জানা ...