নিজস্ব প্রতিবেদক: ইত্তেফাকের সিংগাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী হত্যা ও ডাকাতি মামলায় পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ইছাক ভূইয়া, ইমান আলী, বাচ্চু, শহিদুল ইসলাম ও নান্নু ...
ব্রেকিং নিউজ
আল্লামা শফীর অবস্থা সংকটাপন্ন
নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের আমির ও দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে চট্টগ্রাম থেকে বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। আল্লামা শফীর প্রেস সেক্রেটারি মাওলানা মুনীর আহমদ জানান, তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় আজ বেলা ১২টায় ঢাকায় নিয়ে ...
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৬৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ৪৩ কোটি ৪২ লাখ টাকা বেশি। গতকাল সোমবার ডিএসইতে ৫৯৬ ...
মেহেরপুরে বন্দুকযুদ্ধে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত নিহত
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফিরাতুল ইসলাম (৪৪) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে অগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।পুলিশের দাবি, ফিরাতুল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সে সদর উপজেলার পিরোজপুর ...
সিইসির সঙ্গে দুপুরে বৈঠক ব্রিটেনের রাষ্ট্রদূতের
নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে আজ বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক। আজ মঙ্গলবার দুপুর ১২টায় আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক হবে। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ গতকাল সোমবার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।বৈঠকে ব্রিটেনের রাষ্ট্রদূত ছাড়াও কমনওয়েলথের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবে। আগামী একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। গত ...
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্ত করতে ফিলিপাইন যাচ্ছেন (সিআইডি) দুই কর্মকর্তা
দৈনিক দেশজনতা ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরতের বিষয়ে তদন্ত করতে ফের ফিলিপাইন যাচ্ছেন পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) দুই কর্মকর্তা। তারা হলেন বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। তারা দুজনই তদন্তের সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট। এর আগে বিষয়টি তদন্ত করতে সিআইডির কয়েকজন কর্মকর্তা ফিলিপাইনে গিয়েছিলেন। সিআইডি সূত্রে জানা গেছে, ...
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে স্বস্তিতে নেই আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে স্বস্তিতে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাজেটে ভ্যাট ও ব্যাংকে আমানতের ওপর শুল্কের হার বৃদ্ধি, রফতানিতে উৎসে কর, করপোরেট ট্যাক্স না কমানো এবং সঞ্চয়পত্রে সুদের হার কমানোর প্রস্তাবে ক্ষুব্ধ সংশ্লিষ্ট মহল। বিশেষ করে আশ্বাসের পরও ভ্যাটের হার না কমানো এবং ব্যাংকে আমানতের ওপর শুল্কের হার বৃদ্ধির প্রস্তাবে বাজেট নিয়ে সমালোচনার ঝড় বইছে দেশজুড়ে। অর্থনীতিবিশ্লেষক ...
১৮২ রানেই অলআউট বাংলাদেশ
এমপি হারুনকে আবার আদালতে হাজিরের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মামলায় ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনকে পুনরায় হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। কোটি টাকার চেক প্রতারণা মামলায় তাকে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী শওকত হোসেন মিয়া জানিয়েছেন, আজ এ মামলায় এমপি হারুনের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু এমপি হারুন ...
বাসের ধাক্কায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র নিহত হয়েছেন। মাসুদ আলম নামে ওই শিক্ষার্থী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা। আজ সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। নিহত মাসুদ আলম (২৬) বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনাবিষয়ক সহসম্পাদক। মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর