১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:২৬

ব্রেকিং নিউজ

আগারগাঁওয়ে দালাল চক্রের ১৫ জনকে সাজা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-২ সদস্যরা। এ সময় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম। র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. অহিদ উল্লাহ সরকারের নেতৃত্বে সোমবার দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা অভিযানে দালাল চক্রের ১৫ জনকে আটক করা হয়। ...

সাঁথিয়ার আতাইকুলায় ২৩ কেজি গাজা উদ্ধার: ৩ জন আটক

 পাবনা সংবাদদাতা: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ২৩ কেজি গাজা উদ্ধার ও ৩ জনকে আটক করেছে। থানা সূত্রে জানা যায় রবিবার রাতে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একদল ফোর্স সুজানগর-আতাইকুলা সড়কের আতাইকুলা দক্ষিণ পাড়ার শহিদ চৌধুরির বাড়ীর পশ্চিম পার্শ্বে ওৎ পেতে থেকে আতাইকুলা অভিমুখি একটি যাত্রী বাহী ব্যাটারী চালিত ইজি বাইকের ...

‘বিদেশে কর্মী নিয়োগে দালাল প্রতিরোধে ১০ বছর কারাদণ্ড’

নিজস্ব প্রতিবেদক: সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানান, কর্মী নিয়োগে দালাল বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম হ্রাসে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং অন্যূন ৫ লাখ টাকা অর্থদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ আইন প্রণয়ন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে একথা বলেন তিনি।  তিনি জানান, মোবাইল কোর্ট ...

হঠাৎ বৃষ্টিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন ধরেই রাজধানীর ঢাকার আকাশে কখনো গুমোট মেঘ, কখনো খরতাপ খেলা করছিল। সূর্যের তীব্র তাপ না থাকলেও ছিল ভ্যাপসা গরম। সোমবার সকাল থেকেই সূর্যের দেখা ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ভারী মেঘের আনাগোনা শুরু হয়। দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। শীতল হয় নগরবাসী। বৃষ্টিতে স্বস্তি মিললেও দুর্ভোগে পড়েন নগরবাসী। বৃষ্টির আগমুহূর্তে রাস্তায় বের ...

দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হতে পারে

নিজস্ব প্রতিবেদক: বেলা ১২টার দিকে রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে উত্তর বঙ্গোপসাগর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ...

ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আর সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৫৯৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩৫ কোটি ৮৯ লাখ টাকা বেশি। গতকাল রোববার ডিএসইতে ৪৬০ কোটি ...

ঐশীর শাস্তি কমে যাবজ্জীবন!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চামেলীবাগে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন উচ্চ আদালত। আজ সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ে এই আদেশ দেন। দৈনিক দেশজনতা /এমএম

লংগদুতে চলছে সড়ক ও নৌপথ অবরোধ

অনলাইন ডেস্ক: রাঙামাটির লংগদুতে হামলার প্রতিবাদে চলছে জেলায় সড়ক ও নৌপথ অবরোধ। শুক্রবার (০২ জুন) সড়ক অবরোধের ডাক দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সোমবার (০৫ জুন) অবরোধের সমর্থনে রাঙামাটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে ইউপিডিএফ। পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এর প্রতিবাদে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। দৈনিক দেশজনতা /এমএম

অজ্ঞান পার্টির সদস্যসহ গ্রেফতার ১৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া দুই জালিয়াত এবং গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের জানান, পল্টন এলাকা থেকে গ্রেফতার চক্রটির সদস্যরা মানুষকে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। গ্রেফতারকৃরা হলেন- ...