১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৯

ব্রেকিং নিউজ

বাজেট পর্যালোচনায় কাল ১৪ দলের বৈঠক

 নিজস্ব প্রতিবেদক: আগামীকাল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সভা ডাকা হয়েছে। সকাল সাড়ে ১১ টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। আজ শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়- ১৪ দলীয় জোটের বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা ও ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় ...

সারাদেশে বজ্রপাতে নিহত ১৩, আহত ৩৮

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে বৃহস্পতিবার ও শুক্রবার ১৩ জন নিহত ও ৩৮ জনেরও বেশি আহত হয়েছে। বরগুনা: বজ্রপাতে উপজেলার পশ্চিম চিলা গ্রামের নশা আকন (৫৫) ও চালিতাবুনিয়া গ্রামের রাসেল গাজী (২৪) নামে দুই জন নিহত হয়েছে। রাতে বৃষ্টির সময় বিলে মাছ ধরতে গিয়ে তারা আর ফিরে আসেনি। শুক্রবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। বরিশাল: বজ্রপাতের বিকট শব্দে ...

মাগুরায় জামায়াত নেতা সহ আটজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: মাগুরা শালিখা উপজেলার আড়পাড়ায় জঙ্গি সন্দেহে জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ হোসেনের বাড়িতে চালানো অভিযানে তিনি সহ আটককৃত আটজনকে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৩টায় মাগুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। শালিখা থানার এস আই আশিকুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। জামায়াত নেতা ফরিদ হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ...

ইরানের সুপারমার্কেটে বিস্ফোরণে ৩৭ জন আহত

অনলাইন ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের এক সুপারমার্কেটে বিস্ফোরণে ৩৭ জন আহত হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে হাইপারমার্কেট সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের কারো অবস্থা সঙ্কটজনক নয় বলে ফার্স প্রদেশের মেডিকেল ইমার্জেন্সি কেন্দ্রের প্রধান জানিয়েছেন। আইআরএনএ জানিয়েছে, বিস্ফোরণের আওয়াজ এতোটা শক্তিশালী ছিল যে ...

ক্ষমতাসীনরা ইফতারেও বাধা দিচ্ছে: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে দলীয় উদ্যোগে ইফতার মাহফিলে ক্ষমতাসীনরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলকে ধ্বংস করার জন্যই এমনটা করা হচ্ছে বলেও মনে করেনি তিনি। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এব কথা বলেন। সংবাদ সম্মেলনে গত শুক্রবার ঢাকার কেরানীগঞ্জের হয়রতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বায়তুল আমান জামে ...

‘বাজেট বাস্তবায়নে কর নয়, আবগারি শুল্ক নিতে হবে’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের ১৭তম বাজেটের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও লুণ্ঠনে সৃষ্ট মূলধনের ঘাটতি পূরণে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দিয়ে বাজেট পেশ করা হয়েছে। এ বাজেট সরকারকে বাস্তবায়ন করতে হলে সাধারণ মানুষ থেকে শুধু কর নয়, আবগারি শুল্ক নিতে হবে।’ জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার ...

লাগামহীন চালের বাজার, দাম বেড়েছে রসুনেরও

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসেও চালের বাজার অস্থির। লাগামহীন ভাবে বেড়েই চলছে সব ধরনের চালের দাম। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তের আয়ের মানুষেরা। জীবন ধারণের জন্য দুবেলা-দু’মুঠো খাওয়ার জন্য মোটা চাল কিনতে হলেও কেজি প্রতি খরচ করতে হচ্ছে ৪৫ টাকার উপরে। রাজধানীর রামপুরা ও মেরাদিয়া বাজার ঘুরে দেখা গেছে, মোটা স্বর্ণা চাল কেজি প্রতি ৪৫ থেকে ৪৭ টাকা টাকা, পারিজা ...

ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষককে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগে তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।  বিজ্ঞপ্তিতে জানানো যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ...

ঝিনাইদহ থেকে চার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে থেকে চার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  র‌্যাব- ৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব গোপন সূত্রে খবর পায়- এক দল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে ঝিনাইদহ সদর থানার মিয়াকুন্ডু গ্রামের ...