১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৬

ব্রেকিং নিউজ

সাতক্ষীরায় ছেলে হত্যা করল বাবাকে

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরে পিতা ছেলের কাছে পাওনা টাকা চাওয়ায় পিতা আকবর মিস্ত্রি (৬০) কে পিটিয়ে হত্যা করেছে ছেলে সালাম মিস্ত্রি। শনিবার রাতে পিতাকে পিটিয়ে আহত করার পর রোববার ভোরে তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামে। স্থানীয়রা জানান, শনিবার তারাবি নামাজের পর পিতা আকবর আলি ছেলে সালাম মিস্ত্রীর কাছে পাওনা টাকা চায়। এ সময় বাপ বেটার ...

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা আছে

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারে সরকার চাপ প্রয়োগ করবে না। তবে নির্বাচন কমিশন সর্বাধুনিক এই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগ স্বাগত জানাবে। শনিবার এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে নির্বাচনে ইভিএমের ব্যবহার বিষয়ক এক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র ...

বাজুসের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: শুল্ক গোয়েন্দা আপন জুয়েলার্সের বিভিন্ন শো-রুম থেকে সোনা জব্দ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বাজুসের নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। বাজুসের সহ-সভাপতি এনামুল হক খান দোলন এ কথা জানিয়েছেন। এদিকে, শনিবার দুপুর দেড়টায় মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে এফবিসিসিআই ...

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় রং মিন্ত্রীকে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এ ঘটনার পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতাররা হলেন— গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ডালিম হোসেন (২৫), তার ভাই ...

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের সীমান্তবর্তী বিদ্যাবাগীশ ঠোস গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভ মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আশরাফুল হকের ছেলে। জানা গেছে, শনিবার সকাল ১১ টার দিকে শিশু সৌরভ অন্যান্য শিশুদের সাথে তাদের ঘরে টেলিভিশন দেখছিল। এ সময় সৌরভ খেলার ছলে ঘরে থাকা ব্যবহৃত ফ্রিজের বৈদ্যুতিক সংযুক্ত তার হাতে নিয়ে তা ছিঁড়ে ফেললে বিদ্যুৎস্পৃষ্ট ...

এ বছর ঈদের ছুটির ফাঁদে ১০ দিন

নিজস্ব প্রতিবেদক : এ বছর ১০ দিনের ঈদের ছুটির ফাঁদে পড়তে পারে দেশ। আগামী ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা এ সময়ের মধ্যে শবে কদরের একদিন, ঈদুল ফিতরের তিনদিন এবং ঈদের আগে ও পরে সাপ্তাহিক ছুটি তিন দিনসহ মোট আটদিন ছুটি থাকছে। তবে ওই দুইদিনের ছুটির ব্যবস্থা হলেই এবছর সরকারি কর্মকর্তা কর্মচারিরা ঈদের ছুটি ভোগ করতে পারবেন টানা ১০দিন। ...

পাট দিয়ে তৈরি হবে পলিব্যাগ

নিজস্ব প্রতিবেদক : পলিথিনের ব্যবহার ঠেকাতে পাট দিয়ে তৈরি হচ্ছে পাতলা পলিব্যাগ। যা দেখতে বাজারে প্রচলিত পলিথিনের ব্যাগের মতো। এগুলো ব্যবহারের পর ফেলে দিলে মাটির সঙ্গে মিশে যাবে এবং পানিতে ফেললে পচে যাবে। পুড়িয়ে ফেললে ছাই হয়ে হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) তত্ত্বাবধানে পথিলিনের বিকল্প পাটের তৈরি পলিব্যাগ উদ্ভাবন করেছে বিজেএমসির প্রধান ...

একজন পরিসংখ্যান কর্মকর্তার দায়িত্বে ছয় উপজেলা

নিজস্ব প্রতিবেদক: জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে নীলফামারী পরিসংখ্যান বিভাগে। এতটাই সংকট যে একজন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দায়িত্ব পালন করছেন জেলার ছয় উপজেলায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নীলফামারী জেলা কার্যালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা। সংশ্লিষ্ট দফতর সূত্র জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জেলা কার্যালয়ে ১ জন উপ-পরিচালকের নেতৃত্বে ১৩ জনের পদ থাকলেও নীলফামারী জেলায় ...

এনজিও আত্মসাৎ করলেন গ্রাহকদের কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে সিসিডিআর নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে গ্রাহকদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নামমাত্র সঞ্চয়ের বিপরীতে মোটা অংকের টাকা ঋণ প্রদানের ফাঁদে ফেলে সংস্থাটি ১৬শ গ্রাহকের প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। শুক্রবার ক্ষুব্ধ গ্রাহকরা সংস্থাটির কার্যালয় ও মাঠ কর্মীদের ঘেরাও করে ম্যানেজারসহ ৩ মহিলা কর্মীকে আটক করে।  এরা হলো সংস্থাটির ম্যানেজার ম্যাকোওয়া ...