নিজস্ব প্রতিবেদক : উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ায় ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। আর এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় ভোলা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরো ...
ব্রেকিং নিউজ
রাজধানীতে আটক ৬ জেএমবি সদস্য
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমাকের্ট থানা এলাকা থেকে নব্য জেএমবির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন, জাহিদুল ইসলাম ওরফে বকুল ওরফে জোহা (২৩), আবু বকর সিদ্দিক (১৯), মোহাম্মদউল্লাহ আদনান (১৯), মেহেদী হাসান (২১), খালেদ সাইফুল্লাহ (২০) ও শামসুউদ্দিন আলামিন (২০)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদর রহমান জানান, রোববার ...
সেমিফাইনাল খেলতে বার্মিংহামে টাইগাররা
স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নের সেমিফাইনাল খেলতে বার্মিংহামে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। গ্রুপ ‘এ’ থেকে ইংল্যান্ডের সাথে সেরা চারে জায়গা করে নিয়েছে টাইগাররা। সেমিফাইনালে মাশরাফি-সাকিবদের প্রতিপক্ষ এবার ভারত। কার্ডিফ থেকে প্রায় চার ঘণ্টার বাস ভ্রমণ শেষে রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় সেমিফাইনালের ভেন্যুতে পৌঁছায় টিম বাংলাদেশ। সোমবার বিশ্রাম নেবে মাশরাফিবাহিনী। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় এজবাস্টনে অনুশীলনে নামবে তারা। আর ...
১৯১ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা
অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার ম্যাচে ভারতের বিপক্ষে ১৯১ রানে অলআউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। কেনসিংটন ওভালে ভারতের জয়ের জন্য দরকার ১৯২ রান। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার ও ইমরান তাহির হয়েছেন রানআউট! এই ম্যাচের জয়ী দল বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে খেলবে। টস হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে দুর্দান্ত শুরু করে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার কুইন্টন ডি কক ও ...
রাজধানীতে স্বস্তির বৃষ্টি
ঝিনাইদহে পুলিশের অভিযানে গ্রেফতার ৬৭
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৬৭ জন গ্রেফতার হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে জেলায় মাসব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থেকে ২৬ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু ...
২৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা থেকে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার আমুয়া বাজার থেকে সাইফুর রহমান কামালকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়। এ সময় পুলিশ জানায়, কাঁঠালিয়া উপজেলার হেতাল বুনিয়া গ্রামের ...
১২ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ১৫০ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। রোববার গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা লস্ট অ্যান্ড ফাউন্ডে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করেন। এক বার্তায় শুল্ক গোয়েন্দা জানায়, সিগারেটগগুলো একটি লাগেজে দুইটি কার্টনে লুকানো ছিল। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধুমপানবিরোধী সতর্কীকরণ ...
টস জিতে ফিল্ডিংয়ে ভারত
স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ১১তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের দলপতি বিরাট কোহলি। ওভালে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি হতে যাচ্ছে ‘অঘোষিত’ কোয়ার্টার ফাইনাল। যে দলই জিতবে তারাই সেমি ফাইনালে উঠে যাবে। গ্রুপের অপর দুই দল পাকিস্তান-শ্রীলঙ্কা সোমবার মুখোমুখি হবে। যারা জিতবে তারা শেষ চারে পৌঁছাবে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল ভারত। তবে, ...
লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি ১৫ জুন
নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৫ জুন শুরু হবে। রোববার ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার। প্রধান অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর