১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৫

ব্রেকিং নিউজ

বৃষ্টি আরও দু’দিন থাকবে!

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। সারাদেশে বজ্রসহ এই ঝুম বৃষ্টিপাতের ধারা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (১২ জুন) সকাল ৯টায় আবহাওয়ার বিশেষ বার্তায় এ সব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর জানিয়েছে সাগরে নিম্নচাপের প্রভাবে আগামী দু’দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টির ...

ছাত্রলীগ নেতাকে আটক করায় ১৫ পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বিকাশ এর টাকা ছিনতাই চেষ্টার ঘটনায় টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতিকে আটক ও মারধরের ঘটনায় টঙ্গী শিল্পাঞ্চল পুলিশের ১৫ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। টঙ্গী কলেজ গেটে রোববার অস্ত্রের মুখে আনসার ও শিল্প পুলিশের সদস্যদের চ্যালেঞ্জ করে ওই ছিনতাই চেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর ও আমিনুল ইসলাম ইয়াসিন নামের ...

ছাত্র ইউনিয়ন নেত্রী চায়নার জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন’ এমন অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা মামলায় আটক রাঙামাটি ছাত্র ইউনিয়নের নেত্রী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী চায়না পাটোয়ারি’র জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ কাউছার এ আদেশ দেন। উল্লেখ, গত ২ জুন (শুক্রবার) বিকাল সাড়ে ৫টায় চায়নাকে প্রথমে নিরাপত্তা হেফাজতে নেয় ...

চট্টগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:    চট্টগ্রামে বৃষ্টির পানিতে অধিকাংশ এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে। থৈ থৈ পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমীর এর সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার সকালে চকবাজার থানার বাদুড়তলা এলাকায় বিদ্যুৎস্পৃস্ট হন রবিউল করিম (৪০) ও তার স্ত্রী রোকসেরা বেগম ...

মেহেরপুরে দু’পক্ষের গোলাগুলি: নিহত ১

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী এলাকায় সন্ত্রাসীদের দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। আজ সোমবার রাত সোয়া দুইটার দিকে মোনাখালী গ্রামের কোমরগর্ত নামক মাঠে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের সময় এ ঘটনা ঘটে। মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব এ তথ্য জানিয়ে বলেছেন, নিহত ব্যক্তি যতারপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মজিবুল হক মজি বলে ধারণা করছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে ১টি এলজি ...

২৫ জুলাই থেকে ভোটার হালনাগাদ শুরু

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ জুলাই থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি)। এই হালনাগাদের কাজ চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই হালনাগাদের কাজ শুরু হচ্ছে। ২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে এবং যেসব নাগরিক যোগ্য হওয়ার পরও বিভিন্ন কারণে ভোটার ...

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত থেকে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহালাল (২৫)। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল বিজিবির উদ্ধৃতি দিয়ে জানান, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী রোকনপুর সীমান্ত অতিক্রম করার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ...

ঝড়ে হাতিয়ায় নৌকাডুবি, ৬ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: সাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে অন্তত ৬ জেল নিখোঁজ রয়েছেন। রোববার গভীর রাতে হাতিয়ার দমার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন, হারুন, রুবেল, এনায়েত, সুফিয়ান, জহির ও আলমগীর। এরা সবাই হাতিয়ার বাসিন্দা। ডুবে যাওয়া নৌকার মালিক আবদুল ওহাব জানান, রাতে বঙ্গোপসগার থেকে মাছ ধরে ফেরার পথে দমার চরে ...

চট্টগ্রামে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরে প্রাইভেটকার খাদে পড়ে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় বন্দর টোল রোডের সাগরিকা অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরীর মাদারবাড়ী এলাকার দুলা মিয়ার ছেলে ইশাদ বিন জামান (২৮) ও জাওয়াদ বিন জামান (২২) ও তাদের ফুফাতো ভাই সাদমান আলম (১৯)। পুলিশ জানায়, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ইশাদ ও ...

৫টি বিমানে কাতারে খাবার পাঠালো ইরান

নিজস্ব প্রতিবেদক: প্রতিবেশী দেশগুলোর কাছে থেকে নজিরবিহীন আঞ্চলিক অবরোধের মুখে-পড়া কাতারকে পাঁচটি বিমান বোঝাই করে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী পাঠিয়েছে উপসাগরীয় দেশ ইরান। ইরানের অন্যতম প্রধান প্রতিপক্ষ সৌদি আরব-সহ ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ গত সপ্তাহেই কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে। সৌদি আরবসহ ওই দেশগুলোর অভিযোগ কাতার সন্ত্রাসবাদে মদত দিচ্ছে ও অর্থায়ন করছে – যদিও সেই ...