নিজস্ব প্রতিবেদক: ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার দাঁড়াবে ৩ ট্রিলিয়ন ৬৪ বিলিয়ন বা তিন লাখ ছয় হাজার চারশ’ কোটি ডলার। এর ফলে ওই সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে ২৩তম। বিশ্বের পেশাজীবীদের সবচেয়ে বড় সংগঠন প্রাইসওয়াটারহাউসকুপারসের (পিডব্লিউসি) করা এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। ‘মোটা দাগে ২০৫০ সাল নাগাদ বৈশ্বিক অর্থনীতি কিভাবে বদলে যাবে’ শীর্ষক ...
ব্রেকিং নিউজ
অস্ত্রোপচার সম্পন্ন, জ্ঞান ফিরেছে মুক্তামনির
নিজস্ব প্রতিবেদক: বিরল রোগে আক্রান্ত মুক্তামনির হাতের অপারেশন শেষ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের পর সে ভালো আছে। তাকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। মুক্তামনির মা আসমা খাতুন জানান, অপারেশনের পর মুক্তামনিকে আইসিইউতে রাখা হয়েছে। তার জ্ঞান ফিরেছে। শনিবার সকাল ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা অস্ত্রোপচার শুরু করেন। অস্ত্রোপচার শেষে বেলা সোয়া ১১টায় ...
নড়িয়ায় আ’লীগের সংঘর্ষে নিহতের ঘটনায় আটক ৭
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এক নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন-সম্রাট গাজি (২৫), আ. কুদ্দুছ বেপারী (৫৩), নিরব পোরী (২০), সিরাজুল মোল্যা (৫৫), আলীমুজ্জামান মীরবহর (৪৫), আ. সাত্তার মাদবর (৫২) ও মায়ারানী বেগম (৪৫)। নড়িয়া থানার ওসি মো. আসালম উদ্দিন আটকের খবর ...
ছাত্র পিটিয়ে ঢাবি ছাত্রলীগের নয় নেতাকর্মী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে ছাত্র পিটুনি এবং পলাশী এলাকায় মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নয় নেতা-কর্মী সংগঠন থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছেন। দলীয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি। শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এই নয় জনকে সাময়িক বহিষ্কার করে বলে জানিয়েছেন নেতারা। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ...
কয়েক ঘণ্টার ব্যবধানে দাদি-নাতনির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: দাদির শেষকৃত্য শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাপের কামড়ে মৃত্যু হলো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের শিশু সুপ্রভা মণ্ডলের (১২)। গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুপ্রভা মণ্ডল উপজেলার বিষ্ণুপুর গ্রামের শচ্চীদানন্দ মণ্ডলের মেয়ে। সে শ্যামনগর উপজেলার নকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। শ্যামনগর ...
অর্থমন্ত্রীকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি অর্থমন্ত্রী তার আপত্তিকর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা না চান এবং তার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুপুরে এক সমাবেশ এ আল্টিমেটাম দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ। নবম ওয়েজ বোর্ড ঘোষণা ও এর বিরুদ্ধে দেওয়া অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনার ...
ভারতের উত্তরাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ১০জন আহত হয়েছে। পুলিশের উর্দ্ধতন এক কর্মকর্তা জানান, আজ সকালে আগ্রা শহরের পাথাওলির কাছাকাছি দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, দুর্ঘটনার পর বাসের মধ্য থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর বাস দু’টির ...
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সিদ্দিকুর
নিজস্ব প্রতিবেদক: ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন পুলিশের টিয়ারশেলে চোখে আঘাত পাওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান (২৩)। শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিমানবন্দরে সিদ্দিকুর রহমানকে রির্সিভ করে তার সহপাঠীরা। পরে তারা বিমানবন্দরের সামনের সড়কে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন। সিদ্দিকুর রহমানের সহপাঠী শেখ ফরিদ জানান, সোয়া ৩টার দিকে ...
সাতক্ষীরায় শিবির সভাপতিসহ ১০ নেতা-কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার একটি মাদ্রাসায় বৈঠককালে থানা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসানসহ ১০ শিবির নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে পাটকেলঘাটা থানার সরুলিয়া আল-আমিন ফাজিল মাদ্রাসা থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের মুন্তাজ সরদারের ছেলে ও থানা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান (২৩), একই উপজেলার কাশিপুর গ্রামের হাসান আলীর ছেলে ...
আফগানিস্তানে বিস্ফোরণে ৩০ তালেবান নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে আকস্মিক বিস্ফোরণে ৩০ তালেবান জঙ্গি নিহত হয়েছে। প্রাদেশিক সরকারের এক মূখপাত্র শুক্রবার সিনহুয়াকে একথা জানায়। বিস্ফোরণটি ঘটে বৃহস্পতিবার ফারাহ শহরের উত্তরাঞ্চলীয় জেলা বালা বুলকের পিওয়া পেসাওয়ে। এর আগে জঙ্গিরা সরকারি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। তিনি বলেন, আত্মঘাতি বোমা হামলাকারীরা জ্যাকেট পরে প্রস্তুতি নেয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩০ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর